1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের নীলগঞ্জ ব্রিজের ওপর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টায় দুই যুবক আটক - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

যশোরের নীলগঞ্জ ব্রিজের ওপর পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টায় দুই যুবক আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৪ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় একটি প্রাইভেটকারসহ দুই যুবককে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) রাত নয়টার দিকে শহরতলীর নীলগঞ্জ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু, নগদ ৯ হাজার ৫০০ টাকা ও গাঁজা সেবনের কোলকে উদ্ধার করা হয়।আটকরা হলো—শেখহাটি জামরুলতলা এলাকার হারুন শেখের ছেলে সাগর এবং একই এলাকার হারুন অর রশিদের ছেলে হিমেল।

তবে তাদের সহযোগী শেখহাটি আদর্শ পাড়ার শরিফুল ইসলামের ছেলে কবির হোসেন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, নীলগঞ্জ ব্রিজের কাছে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। রাত সাড়ে নয়টার দিকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১১-১৬১০) দ্রুতগতিতে সেখানে পৌঁছায়। পুলিশ দেখে গাড়িটি পালানোর চেষ্টা করলে ব্যারিকেড দিয়ে থামানো হয়।তিনি বলেন,তল্লাশিতে আমরা একটি চাকু, গাঁজা সেবনের কোলকে ও নগদ ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করি। গাড়িতে থাকা এক যুবক পালিয়ে যায়, বাকিদের আটক করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটকরা ছিনতাইকারী চক্রের সদস্য। তারা রাতে গাড়ি নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে সুযোগ বুঝে ছিনতাই করে থাকে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।