1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় আমার দেশ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

খুলনায় আমার দেশ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • প্রকাশিত : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৩৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনায় আমার দেশ পত্রিকার ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন ও স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (৯নভেম্বর২৫) রাতে এহতেশামুল হক শাওন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা করেন। মামলা নম্বর-০৯। মামলায় এক আসামীর নাম উল্লেখ সহ ১০/১২ জন অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তকে আসামী করা হয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সংবাদের তথ্য যাচাইয়ের জন্য শনিবার বিপ্লব আবিরকে ফোন করেন তিনি। কথোপকথনের এক পর্যায়ে আসামী তাকে সাক্ষাতের জন্য নগরীর শিববাড়ি মোড়ে যেতে অনুরোধ করেন। বিকেল সাড়ে ৩টার দিকে পত্রিকার স্টাফ রিপোর্টার মনিকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।

এ সময় ১০/১২ জন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী তাদেরকে ঘিরে ফেলে মারপিট করে গুরুতর জখম করে। হামলার সময় সন্ত্রাসীরা জীবননাশের হুমকি দেয় এবং সাংবাদিক মনির পকেট থেকে সাড়ে ৮ হাজার টাকা কেড়ে নেয়। তাদেরকে পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে নিউজ করার খায়েশ মিটিয়ে দেবে বলে হুমকি দিয়ে মাইক্রোবাস যোগে চলে যায়।সংবাদ পেয়ে সাংবাদিক সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সোনডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, পুলিশ মামলাটি গুরুত্বের সাথে নিয়েছে। থানা পুলিশের একটি টিম মামলা নিয়ে কাজ করছে। খুব শিগগিরই আসামীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।