1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মাসুদ আলমকে আটক - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মাসুদ আলমকে আটক

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৮৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির আলোচিত নেতা মাসুদ আলমকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাক চুরি মামলার সূত্র ধরে যশোরে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর ডিবি দক্ষিণ বিভাগের অফিসার ইনচার্জ আকতার হোসেনের নেতৃত্বে একটি টিম ও যশোর জেলা ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞার নেতৃত্বে অপর একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় বকচর এলাকার ভিকু চৌধুরির বাড়ির সামনে থেকে ঢাকায় চুরি হওয়া একটি কার্গো ড্রাম ট্রাকের বডি উদ্ধার করা হয়। একই ট্রাকের সামনের অংশ উদ্ধার করা হয়েছে যশোরের রাজারহাট এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে।থেকে শুরু হওয়া এই অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। বর্তমানে মাসুদ আলমকে ডিবি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডিবি সূত্র জানিয়েছে,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চোর চক্রের সঙ্গে মাসুদ আলম সহ আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। এ বিষয়ে তদন্ত চলছে যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা বলেন, ঢাকার স্পেশাল টিমের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি। মাসুদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

এদিকে স্থানীয় ও পুলিশের একটি সূত্র জানিয়েছেন, মাসুদ আলমসহ তার সহযোগিদের বিরুদ্ধে এর আগেও চোরাই গাড়ি বেচাকেনা ও প্রতারণার অভিযোগ ছিল। এ চক্রের মধ্যে রয়েছেন রাকিব, রানা, দেলো, রাসেল ও রনি নামের কয়েকজন। তারা নিয়মিতভাবে পুরাতন গাড়ি কেনাবেচার ব্যবসার আড়ালে চোরাই যানবাহন বেচাকেনায় জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ চক্রের কয়েকজন অতীতেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এবং তাদের বিষয়ে পত্র পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। সম্প্রতি যশোর পুরাতন লোহা ও মোটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনে মাসুদ আলম সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন। স্থানীয় ব্যবসায়ী মহলে তার গ্রেপ্তার নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।