1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় সাংবাদিক শামীমের বাড়িতে প্রবেশ করে ‘দেখে নেওয়ার’ হুমকি - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

দিঘলিয়ায় সাংবাদিক শামীমের বাড়িতে প্রবেশ করে ‘দেখে নেওয়ার’ হুমকি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার শেয়ার হয়েছে

দিঘলিয়া প্রতিনিধি।।খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দেয়াড়া পশ্চিমপাড়া এলাকায় স্থানীয় সাংবাদিক এস.এম. শামীমের বাড়িতে অনধিকার প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছে একই এলাকার বাসিন্দা বাদশা মিয়া নামের এক ব্যক্তি।

দিঘলিয়া থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক মাস ধরে সাংবাদিক শামীমের মামাতো বোন সেলিনা বেগম ও তার স্বামী বাদশা মিয়ার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর সেলিনা বেগম তার স্বামী বাদশা মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিঘলিয়া নৌবাহিনীর বরাবর দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর নৌবাহিনীর পক্ষ থেকে উভয় পক্ষকে উপস্থিত হতে বলা হয়। ওই সময় সেলিনা বেগম তার ফুপাতো ভাই সাংবাদিক এস.এম. শামীমকে সঙ্গে নিয়ে নৌবাহিনীর অফিসে যান। কর্মকর্তারা দুই পক্ষের বক্তব্য শোনার পর সাংবাদিক শামীমকে অনুরোধ করেন, তিনি যেন পারিবারিকভাবে বিষয়টির সমাধান করার চেষ্টা করেন। সাংবাদিক শামীম তখন এক সপ্তাহ সময় নিয়ে মীমাংসার আশ্বাস দেন।

কিন্তু ঘটনার দুই দিন পর, অর্থাৎ ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বাদশা মিয়া সাংবাদিক শামীমের বাড়িতে প্রবেশ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘দেখে নেওয়া হবে’ বলে হুমকি দিয়ে চলে যান।

সাংবাদিক শামীম জানান, ঘটনাটির সময় তিনি গোপন ক্যামেরায় বাদশা মিয়ার কথোপকথনের কিছু অংশ রেকর্ড করে রাখেন। ওই ভিডিও প্রমাণ তিনি ইতোমধ্যে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নিকট প্রেরণ করেছেন।

ঘটনার পর দিঘলিয়া থানায় বাদশা মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক শামীম। এ বিষয়ে দিঘলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একজন গণমাধ্যমকর্মীর বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি প্রদানের ঘটনায় দিঘলিয়া ও খুলনা জেলার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা বলেন, “একজন সাংবাদিকের নিরাপত্তা হুমকির মুখে পড়া মানে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।