1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বটিয়াঘাটায় নিজ বাড়ি থেকে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

বটিয়াঘাটায় নিজ বাড়ি থেকে বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।বটিয়াঘাটা উপজেলায় নিজ বাড়ি থেকে সুফিয়া বেগম (৮০) নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার দরোগারভিটা শান্তিনগর এলাকার নিজ বাড়ির বারান্দা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সুফিয়া বেগম শান্তিনগরের আব্দুল হান্নান মাতব্বরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, বৃদ্ধা সুফিয়া বেগম একা বসবাস করতেন। তার সন্তানরা খুলনা শহরে থাকেন। সোমবার সকালে এক প্রতিবেশীর স্ত্রী তার বাড়িতে গিয়ে বারান্দায় রক্তাক্ত অবস্থায় সুফিয়া বেগমকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার জানান, নিহত সুফিয়া বেগমের মাথার ডানপাশে ও বাম কানে আঘাতের চিহ্ন রয়েছে। শরীরে একাধিক ক্ষতচিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তাকে হত্যার পর বারান্দার সামনের খড়কুঁটোর উপর ফেলে রাখা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।