1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চাঞ্চল্যকর লিটন হত্যাকান্ডে জড়িত ২ জন গ্রেফতারঃ কেএমপি - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

চাঞ্চল্যকর লিটন হত্যাকান্ডে জড়িত ২ জন গ্রেফতারঃ কেএমপি

  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।গত ২ অক্টোবর ২০২৫ তারিখ রাত অনুমান ১১.৩০ ঘটিকায় মামলার বাদী কর্মস্থল হতে ডিউটি শেষে বাসায় ফিরে দেখেন বাসার রুম তালাবদ্ধ। তালা খুলে দেখেন তার স্বামী লিটন খান রুমের ফ্লোরে শুয়ে আছে এবং তার গলায় রক্তাক্ত অবস্থায় ওড়না পেঁচানো।

রুমের ভিতরে বাদী চিৎকার করলে আশপাশের লোকজন এসে ভিকটিম লিটন খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদী জানান তার স্বামীকে রিক্সা কিনে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঋণ নেন। বাদীর ছেলে লিমন ও তার স্ত্রী উত্তোলকৃত টাকা তাদের না জানিয়ে গত ১৫/২০ দিন পূর্বে বাসা হতে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। পরবর্তীতে কয়েকদিন পূর্বে বাদীর ছেলে ও তার স্ত্রী বাসায় ফিরে আসে। ভিকটিম লিটনের কাছে ১৫,০০০ টাকা আছে বলে জানতে পেরে উক্ত টাকা নেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে।

ভিকটিম লিটন টাকা দিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ২ অক্টোবর ভিকটিমের স্ত্রী বাড়িতে না থাকায় লিটন বাসায় একাই ছিলেন। এ সুযোগে ছেলে লিমন ও তাঁর স্ত্রী পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটান। প্রথমে তাঁরা শ্বাসরোধে লিটনকে অচেতন করেন এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর তারা পালিয়ে যান। তৎপ্রেক্ষিতে সোনাডাঙ্গা থানার মামলা নং-৩, তারিখ-৩ অক্টোবর ২০২৫ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

হত্যার মূল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত ৪ অক্টোবর ২০২৫ তারিখ ১৫:০০ ঘটিকায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকায় পল্লবী থানা পুলিশের সহায়তায় অভিযান চালায়। অভিযানে হত্যাকান্ডে জড়িত আসামী ১) আবু বক্কর সিদ্দিক লিমন (১৯), পিতা-মৃত: লিটন খান, সাং-বসুপাড়া বাশতলা, ২৫ বানিয়াখামার ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ২) মোছাঃ চাঁদনী আক্তার (২০), স্বামী-আবু বক্কর সিদ্দিক লিমন, সাং-বসুপাড়া বাঁশতলা, ২৫ বানিয়াখামার ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয়। এই নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

চাঞ্চল্যকর লিটন হত্যাকান্ডে প্রেস ব্রিফিং করেন ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুদর্শন কুমার রায়। এসময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ হুমায়ুন কবির; সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) জনাব খোন্দকার হোসেন আহম্মদ; সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কবির হোসেন-সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।