1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
লাজ ফার্মাকে জরিমানা করা হয়নি- দাবি প্রতিষ্ঠানের কর্মকর্তার - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

লাজ ফার্মাকে জরিমানা করা হয়নি- দাবি প্রতিষ্ঠানের কর্মকর্তার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা রয়্যাল মোড় লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানের কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানা লাজ ফার্মার ব্যবস্থাপনা অংশীদার মো. আনিসুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, লাজ ফার্মা নয়, জরিমানা করা হয়েছে এডোরেবেলা হেলথ কেয়ার নামের ভুয়া কোম্পানীকে। অথচ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রশিদে দেখা যায়, গত ১৮ আগস্ট লাজ ফার্মাকেই ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জন্য গেল বুধবার ভুক্তভোগী অভিযোগকারী মো. সাইফুল্লাহ আল রাবিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২৫ শতাংশ হিসেবে ১ লাখ ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার মো. আনিসুর রহমান বলেন, এ ঘটনাটি বেশ কয়েকটি মিডিয়া সম্পূর্ণ দায়ভার লাজ ফার্মার ওপর চাপিয়ে দিচ্ছে, যা অত্যন্ত দু:খ জনক।

তিনি বলেন, ভোক্তা অধিকার জানিয়েছে- অভিযোগটি যেহেতু আপনাদের নামে হয়েছে, সেহেতু শেষ করতে হলে আপনাদের নাম ব্যবহার করতে হবে।পণ্যটি ফিলিপাইন থেকে আনা হয়েছে এমন মিথ্যা ঘোষণা দিয়ে কিভাবে বিক্রি করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পণ্যের মান যাচাইয়ের যন্ত্র আমাদের কাছে নেই। যে কারণে যাচাই করা সম্ভব হয়নি। তবে তিন মাস আগেই আমরা পণ্যটি প্রত্যাহার করি।

তাছাড়া প্রডাক্টগুলো র‌্যাপিং করা থাকে সেটা খুলে আমাদের গুণগত মান টেষ্ট করা সম্ভব হয় না। এ দায়িত্ব ওষুধ প্রশাসনের। এ প্রডাক্টগুলো ইমপোর্ট হয়ে আসছে। তারা এ শহরের অনেক ওধুষ ফার্মেসীগুলোতে সরবরাহ করা হয়েছে। তারই ধারাবহিকতায় প্রডাক্টটি লাজ ফার্মায় আসছে। আমরা কোম্পানীর ইনভয়েসের মাধ্যমে ক্রয় করেছি।

অপরএক প্রশ্নের জবাবে তিনি বলেন- চিকিৎসকরা এই প্রডাক্টগুলোকে ব্যবহার করার জন্য ব্যবস্থাপত্রে উল্লেখ করেন। সে কারণে কাষ্টমারদের জন্য রাখতে হয়।জানা গেছে, গত মে মাসে মো. সাইফুল্লাহ আল রাব্বি নামে জনৈক ভোক্তা তার মায়ের জন্য ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের তৈরি নামে এডোরাবেলা হেলথকেয়ার, ঝিনাইদহে বাজারজাতকৃত ইচিং রিলিফ নামে একটি লোশন লাজ ফার্মা লি. সোনাডাঙ্গা শাখা থেকে ক্রয় করেন। লোশনটি ক্রয়ের পর তার কাছে নকল ভেজাল ওষুধ বলে সন্দেহজনক মনে হওয়ায় মোড়কের গায়ে লেখা বারকোড স্ক্যান করে সংশ্লিষ্ট ফিলিপাইনের এপেক্স পয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সাথে যোগাযোগ করলে তারা ওষুধটিকে নকল ও ফেক প্রোডাক্ট হিসেবে জানান। এর প্রেক্ষিতে তিনি ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে ভোক্তা অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বিষয়টি তদন্ত করেন এবং ঘটনার সত্যতা পান। ১৮ আগস্ট লাজ ফার্মা লিমিটেড নকল ভেজাল ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান এডোরাবেলা হেলথকেয়ারের প্রতিনিধি মো: তানভীর আহমেদ পলাশকে নকল ভেজাল ওষুধসহ হাতেনাতে ধরে ভোক্তা অধিদপ্তরের কাছে সোপর্দ করেন। পরে উভয় প্রতিষ্ঠানের পক্ষে ঘটনার সত্যতা স্বীকার করলে উপ-পরিচালক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার আইনে লাজ ফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।