1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রুপসায় কৃষি ব্যাংক থেকে চুরির ঘটনায় ১ লক্ষ ৫২ হাজার টাকা উদ্ধার, এক জনকে আটক করেছে পুলিশ - Khulnar Khabor
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃকে ঘিরে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সাবেক সভাপতি মো: আব্দুর রহিম শিকদারের বিরুদ্ধে স্টাফদের আর্থিক প্রলোভন, হুমকি ও প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও ০৫টি ফিশিং বোটসহ ৫২ জনকে আটক করেছে নৌবাহিনী কেশবপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫৫ লাখ টাকা ও ৪০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক

রুপসায় কৃষি ব্যাংক থেকে চুরির ঘটনায় ১ লক্ষ ৫২ হাজার টাকা উদ্ধার, এক জনকে আটক করেছে পুলিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||কৃষি ব্যাংক, রূপসা ঘাট শাখার ভল্ট হতে টাকা চুরির ঘটনায় ১ জন আটকসহ ১ লক্ষ ৫২ হাজার টাকা উদ্ধার সংক্রান্তে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার (ডিএসবি) খুলনা।

প্রেস ব্রিফিং এ জানা যায়, ‎গত ১৫আগষ্ট সকালে খুলনা জেলার রূপসা থানাধীন বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি হয়। এই ঘটনায় রূপসা থানায় গত ১৬আগষ্ট একটি মামলা রুজু হয়।

খুলনা জেলার পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুরি হওয়া টাকা উদ্ধার ও মামলার তদন্ত কার্যক্রম শুরু ‎হয় ৷ ‎তদন্ত কার্যক্রম পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম এর নেতৃত্বে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মুক্ত রায় চৌধুরী, পিপিএম (বার) এর সমন্বয়ে গঠিত ১টি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে গত ১৭আগষ্ট রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকা হতে ব্যাংকের টাকা চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোঃ ইউনুস শেখ (৩৮), পিতা- মোঃ ইনছান শেখ, মাতা-লুতফন নেছা, গ্রাম- নিকলাপুর কে পুলিশ হেফাজতে নেয়।

তাকে নিবিড় জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কৃষি ব্যাংক থেকে চুরি হওয়া টাকার মধ্য হতে ১,৫২,৯১০/-টাকা এবং চোরাইকাজে ব্যবহৃত ভল্ট এর দরজা কাটার স্টোন কাটিং ডিক্স ও গ্রাইন্ডিং মেশিন উদ্ধার করা হয় । ‎

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গং আটককৃত মোঃ ইউনুস শেখ (৩৮) একজন ঋণগ্রস্থ ব্যক্তি। অনেক মানুষ তার থেকে টাকা পায়। ঋণ পরিশোধের জন্য সে বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখায় লোন নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরবর্তীতে সে ব্যাংক থেকে টাকা চুরির পরিকল্পনা করে। পরিকল্পনামতে সে গত ১৫আগষ্ট সকাল থেকে হতে দুপুরের মধ্যে বিভিন্ন সময়ে সে বাংলাদেশ কৃষি ব্যাংক, রূপসাঘাট শাখার ভল্ট থেকে ১৬ লক্ষ ১৫ হাজার ৭০ টাকা চুরি করে ৷

আটককৃত মোঃ ইউনুস শেখ (৩৮) বিজ্ঞ আদালতে নিজের দোষ স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।