1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ানের অপসারণ দাবিতে মানববন্ধন - Khulnar Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত ছিনতাইকারী ও সন্ত্রাসী রাহাত গ্রেফতার যশোরে ক্রিকেটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার বিসিবি পরিচালক সুমিত মানুষ বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলনে যশোরে পদযাত্রা ও সমাবেশ বটিয়াঘাটা থানায় সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ মোল্লাহাটে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু যশোরে প্রাইভেট কারের ড্যাশবোর্ডে মিলল দশ হাজার পিস ইয়াবা গ্রেফতার দুই লোহাগড়া পৌরসভার উন্নয়ন বিষয়ক বিশ্বব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত লোহাগড়ায় ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক দিঘলিয়য় লিগ্যাল এইড কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং বিভিন্ন অফারের সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাটের মোংলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের ২০ যাত্রী আহত শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান, প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ ডুমুরিয়ায় ইফা কেন্দ্র শিক্ষকদের ব্যাচভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোরে যানজট মুক্ত করতে প্রশাসনের কঠোর সিদ্ধান্ত-লাইসেন্স ছাড়া চলবে না ভ্যান রিকশা খুলনার পাইকগাছায় বদ্ধ খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ধারের মাত্র ২০০ টাকার জন্য খুন হয় দিনমজুর ডালিম গাজি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অভিযোগে ২ জেলে আটক সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন লোহাগড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ানের অপসারণ দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। ডুমুরিয়া উপজেলার শাহপুর পাড়ইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে অনিয়ম ও দুর্নীতির অভেযোগে প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ানের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। কিন্তু সব অভিযোগ অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান।

রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সচেতনমহল, অভিভাবক ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান একজন বিতর্কিত শিক্ষক। শিক্ষকদের মধ্যে দলাদলি সৃষ্টির কারণে শিক্ষার মান নিম্নমুখি হচ্ছে। নোট গাইট কোম্পানির সাথে চুক্তি করে তাদের বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করছেন। বক্তারা আরও বলেন, তিনি নিয়ম কানুন মেনে বিদ্যালয়ে আসেন না। এলেও খুব দ্রুত চলে যান। প্রধান শিক্ষকের পৃষ্ঠপোষকতায় শিশুদের বাঁশের কঞ্চি দিয়ে শাস্তি দেয়াসহ নানা অভিযোগ তুলে ধরেন। এ বিষয়ে এলাকাবাসী প্রধান শিক্ষককে বারবার অবগত করার পরও তিনি তোয়াক্বা করেননি বলে উল্লেখ করেন।

পিটিএ’র সভাপতি মোঃ হাবিবুর রহমান গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ রব আকুঞ্জী, ইউপি সদস্য আল আমিন বিশ্বাস, বিএনপি নেতা সরদার আল আমিন, শাহপুর বাজার কমিটির সভাপতি একেএম জাফর ইকবাল, সম্পাদক আতিকুর রহমান মিলন, জামায়াত নেতা মাও আঃ মান্নান, মহিলা মেম্বার শাহিনুর বেগম, সমারেশ কুমার মণ্ডল, সরদার আক্তার হোসেন, আলহাজ রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ডাবলু, আছিয়া খাতুন প্রমুখ।

বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক আয়াত আলী শেখ বলেন, আজ প্রধান শিক্ষক ছুটিতে আছেন। তিনি খেয়াল খুশিমত চলেন। শিক্ষকদের মূল্যায়ন করেন না। এলাকাবাসীর অভিযোগ যথার্থ বলে মনে করছি।

অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলাবতী দেওয়ান বলেন, আমি আজ ছুটিতে আছি। দীর্ঘদিন ধরে একটি মহল আমার সুনাম বিনষ্ট করতে অহেতুক মিথ্যা অভিযোগ করে আসছেন, যার জের ধরে রোববার (১০ আগস্ট) আমার বিরুদ্ধে মানবন্ধন করেছেন। এর কোনটিরই ভিত্তি নেই। তিনি আরো বলেন, আমি সহকারী শিক্ষক হিসেবে ২০১৬ সালে এবং ২০২৪ সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। কিন্তু একটি পক্ষ আমাকে মেনে নিতে পারছেন না। তাই ষড়যন্ত্র করছেন। দুইজন শিক্ষক এলাকাবাসীর সাথে যোগ দিয়ে প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুল আলম বলেন, প্রধান শিক্ষক লীলাবতীর বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটিও করে দিয়েছি। তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নিব।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।