1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় অসহায় মানুষের পাশে ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’ - Khulnar Khabor
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

পাইকগাছায় অসহায় মানুষের পাশে ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭০ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছায় গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য দীর্ঘদিন ধরে নিরবে নিবৃতে কাজ করে যাচ্ছে অস্ট্রেলিয়াভিত্তিক দাতব্য সংস্থা Let’s Work for Bangladesh এর আর্থিক সহায়তায় পরিচালিত ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’। ২০১৯ সাল থেকে অদ্যাবধি এ ফাউন্ডেশন এলাকার হতদরিদ্র মানুষের বাসস্থান,খাদ্য সামগ্রী, চিকিৎসা, সেলাই মেশিন,শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলসহ পাইকগাছা, কয়রার ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায়,আলমতলা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম খোকন সানা এবং মো.মাসুদ সানার তত্ত্বাবধানে এ কার্যক্রম চলমান রয়েছে।

আলমতলা গ্রামের স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, আমি গরীব মানুষ। এক সময় পলিথিন ফুটা হয়ে ঘরে বৃষ্টির পানি পড়ত।ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের অর্থায়নে প্রোগ্রাম কোঅর্ডিনেটর খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী মাহফুজুর রহমানের সহযোগিতায় এখন একটি নতুন ঘর পেয়েছি। শান্তিতে থাকতে পারছি।

মহেশ্বরপুর গ্রামের প্রতিবন্ধী সানজিদা আফরিন বলেন, প্রতিবন্ধী হওয়ার কারণে চলাফেরায় অনেক সমস্যায় পড়তাম ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন আমাকে একটি হুইলচেয়ার দেওয়াতে চলাফেরা করতে পারছি। প্রতিবন্ধীদের কল্যাণে এ সংগঠনটি কাজ করে যাওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলার শ্রীকন্ঠপুর গ্রামের দরিদ্র হায়দার আলী বলেন, ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের দায়িত্বে থাকা মাসুদ সানা আমাদের ২৪ প্রকার বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করছেন। যেটা পেয়ে সত্যিই আমরা ভালোভাবে দিনানিপাত করছি।

উপজেলার হরিনগর পাজ্ঞেখানা মসজিদের ইমাম মেহেদী হাসান জানান, এলাকার মসজিদ দূরে হওয়ায় মুসল্লিদের নামাজ পড়তে সমস্যা হতো সে কারণে মোঃ শরিফুল ইসলাম খোকন সানার সহযোগিতায় ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন একটি পাঞ্জেগানা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। ফলে এলাকার মুসল্লিদের দূরের মসজিদে নামাজ পড়তে যাওয়া লাগছে না। মসজিদটি পেয়ে সত্যিই আমরা আনন্দিত।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত পাইকগাছা- কয়রা এলাকায় ৯৩টি নতুন ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এলাকায় সুপেয় পানির সংকট সমাধানে প্রায় ১শ’টি টিউবওয়েল বসানো হয়েছে। প্রায় ১ হাজার পরিবারকে চাল-ডাল-তেলসহ ২৪ প্রকারের খাদ্যসামগ্রী দিয়ে দীর্ঘমেয়াদি সহায়তা দেওয়া হচ্ছে। নারীদের আত্ম কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ।ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ৪টি নতুন পাঞ্জেগানা মসজিদ নির্মাণ ও মসজিদে আযান দেওয়ার জন্য ৫টি মাইকসেট প্রদান করা হয়েছে।

এছাড়া প্রায় ৪ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, মৃতদেহ বহনের জন্য ৪টি খাটিয়া নির্মাণ, অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, মুমূর্ষু রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ ও ৬০ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

স্থানীয় সমাজসেবক মো. শরিফুল ইসলাম খোকন সানা বলেন, ‘‘এলাকার মানুষ যখন বিপদে পড়ে তখন আমরা পাশে থাকি। এই সহযোগিতা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, ‘‘আমাদের এই উদ্যোগে আর্থিক সহায়তা দিচ্ছে Let’s Work for Bangladesh। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত ধর্ম। আমরা চাই, সমাজের অন্যরাও এই মানবিক কাজে এগিয়ে আসুক।’’

মানবিক সহায়তা অব্যাহত রাখতে ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’ এর এমন মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।