1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মুজিবনগরে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

মুজিবনগরে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পিএফবিটি প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২০৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” — এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে আয়োজন করা হলো ‘পিস ফ্যাসিলিটেটর ব্যসিক ট্রেনিং (পিএফবিটি)’।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত এমআইপিএস প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র অর্থায়নে (৫ জুলাই থেকে ৭ জুলাই ২০২৫ তারিখ) তিন দিনব্যাপী যশোরের আরআরএফ ট্রেনিং ও রিসোর্স সেন্টারে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল, মুজিবনগরের পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা নিজ নিজ এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পারেন।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ট্রেনিং অফিসার তনুজা কামাল, যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম এবং এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম রাজু জবেদ।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, মুজিবনগর উপজেলার সমন্বয়কারী মোঃ ওয়াজেদ আলি খান। এছাড়াও পিস অ্যাম্বাসেডর হিসেবে অংশগ্রহণ করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ সাবদার আলি, নারী প্রতিনিধি ঝরনা খাতুন, সুশীল সমাজের প্রতিনিধি মুনশী মোঃ মোকাদ্দেস হোসেন, জামায়াত ইসলাম বাংলাদেশের মুজিবনগরের সেক্রেটারি মোঃ খায়রুল বাশারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি।
এই প্রশিক্ষণে মোট ৩০ জন অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জন পুরুষ ও ১০ জন নারী সদস্য ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।