1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩

সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ-ডিবি।

গোয়েন্দা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রেজাউল করিম মল্লিক বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম রাত ১১টার দিকে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

নাঈমুর রহমান দুর্জয় আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন দুর্জয়। এর মধ্যে গত বছরের ৩ অক্টোবর নাঈমুর রহমান দুর্জয় এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

দুর্জয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাৎ এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকে। গত ২১ জানুয়ারি দুর্জয়ের একটি ফ্ল্যাট, জমি ও তিনটি গাড়ি জব্দ এবং ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

দুর্জয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসেবে অভিষেক হয়।

এছাড়া তিনি বাংলাদেশের ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক ও পরিচালক ছিলেন।

দুর্জয়রা পারিবারিকভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা অধ্যক্ষ সায়েদুর রহমান মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য।

তার মা নীনা রহমান মানিকগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের ২৩ বছর সভাপতিত্ব করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।