খুলনার খবর ||বাংলাদেশ জামায়াতে ইসলামী লবণচরা থানার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ মাগরিব হরিণটানা রিয়া বাজারে অনুষ্ঠিত এ সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোঃ ওয়ালীউল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর সূরা সদস্য হযরত মাওলানা আবু বকর সিদ্দিক,লবণচরা থানা আমীর জনাব মোজাফফার হোসাইন,৪ নং ওয়ার্ড সভাপতি মাওঃ নুর জামাল হায়দার।
রিয়া বাজার শাখার সভাপতি ডাক্তার মনিরুজ্জামানের সভাপতিত্বে মোঃ আবুল হোসাইনের সঞ্চালনায় অন্যান্যদের ভিতর আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডে সেক্রেটারি মাওঃ মহিউদ্দিন,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বায়জিদ আলম, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম সেলিম, উত্তর শাখা সভাপতি মুন্সি আবুল কালাম, মধ্যপাড়া শাখার সভাপতি আবুল হাসান,রিয়া বাজার শাখার সেক্রেটারি শাহাদাত হোসাইন ওলামা ইউনিট সভাপতি মাওঃ রুহুল আমীন, সেক্রটারি মাওঃ মাসুম বিল্লাহ প্রমুখ
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।