1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেসিসিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধ বিষয়ে সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

কেসিসিতে ডেঙ্গু নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধ বিষয়ে সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২০৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ ও কোভিড প্রতিরোধে করণীয় বিষয়ে সভা আজ (সোমবার) বিকালে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কেসিসির প্রশাসক ও খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার এতে সভাপতিত্ব করেন।

কেসিসি’র প্রশাসক এসময় বলেন, নাগরিকদের ডেঙ্গু থেকে রক্ষায় সিটি কর্পোরেশনকে সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করতে হবে।

এজন্য প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু ও কোভিড বিষয়ক কমিটিকে সক্রিয় করতে হবে। উপযুক্ত স্থানে লার্ভিসাইট ও এডালটিসাইট স্প্রে নিশ্চিত করা অবশ্যক। প্রয়োজনে রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় কর্মরতদের কাছ থেকে অভিজ্ঞতার বিষয়ে জানা যেতে পারে।

ফগার মেশিনের মাধ্যমে মশা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডেঙ্গুতে উচ্চ ঝুঁকির ওয়ার্ডগুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
সভায় জানানো হয়, করোনার নতুন ভ্যারিয়েন্ট আগের ভ্যারিয়েন্টগুলোর চেয়ে কয়েকগুণ বেশি সংক্রামক।

করোনা প্রতিরোধে নাগরিকদের নিয়মিত মাস্ক পরা, যথাসম্ভব জনসমাগম পরিহার করা, বাইরে থেকে ফিরে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়া ও অপরিষ্কার হাত নাকে মুখে না দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

একই সাথে করোনায় আক্রান্ত ব্যক্তিদের সুস্থদের সংম্পর্শ থেকে দূরে রাখতে হবে। সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী (চলিত দায়িত্ব) মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য কর্মকর্তা কোহিনুর জাহান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।