1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
১৭ বছর পর লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর আগমনে সাজ সাজ রব - Khulnar Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

১৭ বছর পর লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহর আগমনে সাজ সাজ রব

  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩০৩ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি ||দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৩ শে জুন ২০২৫ নিজ জন্মভূমিতে পা রাখবেন সাবেক ছাত্রদল নেতা , খুলনা জেলার তেরখাদা উপজেলার পূর্ব কাটেঙ্গা গ্রামের কৃতি সন্তান , লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ।

তিনি ২১শে জুন ঢাকায় অবতরণ করবেন। ব্যক্তিগত কাজ শেষে ২৩শে জুন সকালে ঢাকা থেকে সড়ক পথে খুলনার তেরখাদা উপজেলার উদ্দেশ্যে রওনা করবেন।
তেরখাদায় পদার্পণ করে তিনি সরাসরি স্থানীয় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সবুজ চত্ত্বরে আয়োজিত সাবেক ছাত্রদল নেতাদের ঐতিহাসিক মিলন মেলা , ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন।

আরিফ বিল্লাহ তেরখাদায় থাকা কালীন ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তেরখাদা থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন।

আরিফ বিল্লাহ খুলনা জেলার তেরখাদা উপজেলার পূর্ব কাটেংগা গ্রামের ঐতিহ্যবাহী এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব আলী আহমেদ মোল্লা বিশিষ্ট ক্রীড়া সংগঠক , কৃতি ফুটবলার এবং বিশিষ্ট সমাজসেবক।
দাদা মরহুম হাজী আব্দুল মজিদ মোল্লা এবং বড় দাদা মরহুম হাজী বেদন মোল্লা।

তাঁর পিতা এবং দাদার সুনাম সুখ্যাতি এবং ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা এলাকা জুড়ে। তাঁর দাদারা তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন স্থানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বাজার প্রতিষ্ঠা করে আজও স্মরণীয় বরণীয় হয়ে আছেন।

আরিফ বিল্লাহর পিতা আলী আহমেদ মোল্লা একজন ক্রীড়া সংগঠক। কৃতি ফুটবলার হিসেবে উত্তর খুলনায় রয়েছে ব্যাপক পরিচিতি।
আরিফ বিল্লাহ নিজেও একজন দানবীর হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। দীর্ঘ ১৭ বছর তিনি লন্ডনে প্রবাস জীবন কাটান। আরিফ বিল্লাহ লন্ডনে প্রবাসী জীবন কাটালেও দেশ ও দশের প্রতি তাঁর রয়েছে অকৃত্রিম ভালোবাসা , মায়া মমতা এবং সীমাহীন দরদ।

লন্ডনে থেকেও তিনি তাঁর মেধা মনন কাজে লাগিয়ে কষ্টার্জিত অর্থ দিয়ে তেরখাদা তথা বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন লোকদের পাশে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছেন সুষম সেবা।

তিনি লন্ডনে বসবাস করলেও তাঁর মন মেধা রয়েছে এই অবহেলিত জনপদের অবহেলিত জনগোষ্ঠীর হৃদয়ের মাঝে। তিনি দীর্ঘদিন ধরে তাঁর আদর্শের সংগঠন বিএনপির নেতাকর্মীদের পাশে রয়েছেন। নেতা কর্মীদের সাথে তাঁর রয়েছে সখ্যতা।
আরিফ বিল্লাহ এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব মেধাবী শিক্ষার্থীদের বই খাতা কাগজ কলম ইত্যাদি সরবরাহ করে থাকেন। তিনি রোগী সাধারণের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছেন।
মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দিচ্ছেন নিরলস সেবা। তাঁর কাছে ধনী-গরীব শিশু বৃদ্ধ বলে কোনো ভেদাভেদ নেই। হাত পাতলেই তিনি সাড়া জাগান।

এদিকে আগামী ২৩শে জুন আরিফ বিল্লাহ’ র তেরখাদায় আগমনের কথা শুনে তেরখাদার হাটবাজারে, মাঠে ময়দানে চলছে নানা জল্পনা কল্পনা এবং উৎসবের আমেজ।

তাকে এক নজর দেখার জন্য আগে থেকেই এলকাবাসী উল্লাস করছে। তেরখাদা সদরের এই কৃতি সন্তান তেরখাদার মাটিতে পা রাখলেই উপজেলা সদর যেনো এক জনসমুদ্রে রূপান্তরিত হবে।
অনেকেই বলছেন , আরিফ বিল্লাহ কে ঘিরে উপজেলা সদরের শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে।

তিল ধারণের থাই থাকবে না এই ঐতিহ্যবাহী স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর মাঠ এবং মাঠের চারপাশ।

দীর্ঘ ১৭ বছর পর তাঁর মুখের কিছু কথা শোনার জন্য এবং তাকে দেখার প্রত্যাশায় অধীর আগ্রহে রয়েছেন তেরখাদাবাসী।
আরিফ বিল্লাহর আগমন শুভ হোক এই প্রত্যাশা সকলের। আরিফ বিল্লাহ জানান , তিনি মানুষের সেবায় সদা নিয়োজিত আছেন।

ভবিষ্যতেও তিনি জনসেবায় নিজেকে উৎসর্গ করবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।