1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নওগাঁ মান্দায় কাবিখা প্রকল্পের লোক দেখানো কাজ করেই টাকা আত্মসাৎ - Khulnar Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক এপ্রিল–মে মাসে জ্বালানির পূর্ণ মজুদ সংকটের আশঙ্কা নেই: অমিত

নওগাঁ মান্দায় কাবিখা প্রকল্পের লোক দেখানো কাজ করেই টাকা আত্মসাৎ

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৩২১ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন নওগাঁ||নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অতি দরিদ্র, ভূমিহীন ও বেকার জনগোষ্ঠীর খাদ্য নিশ্চিতকরণের জন্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পে শ্রমিক দিয়ে মাটি কাটার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে এর প্রতিফলন নেই।

এস্কেভেটর (স্থানীয়ভাবে ভেকু নামে পরিচিত) মেশিন দিয়ে রাতের আঁধারে সস্তায় মাটি কাটায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির কারণে সরকারের গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র জনগোষ্ঠীর আয় বৃদ্ধির কর্মসূচি ব্যাহত হচ্ছে।

এই কর্মসূচিতে শ্রমিকদের মজুরি নগদ অর্থের বদলে খাদ্যশস্য (যেমন চাল বা গম) দিয়ে পরিশোধ করার কথা থাকলেও তা মানছেন না কেউ।

বিষ্ণুপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চাকরামপুর গ্রামের আত্রাই নদীর বেড়িবাঁধের দুটি স্থানে ভাঙ্গা অংশ সংস্কার কাজের জন্য ১২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্পের শর্ত অনুযায়ী শ্রমিকের পরিবর্তে স্কেভেটর ভেকু মেশিন দিয়ে কোনরকম দায়সারা ভাবে মাটি কেটে প্রকল্পের টাকা আত্মসাৎ এর অভিযোগ করেন স্থানীয়রা।

দাসপাড়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর রহমান, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ ইয়াকুব আলী, মোঃ আমজাদ হোসেনসহ আরো অনেকে বলেন, জোকা হাট হতে শহর বাড়ি বটতলা পর্যন্ত বেরিবাঁধের ভাঙ্গ সংস্করণ কাজেও ব্যাপক অনিয়ম করা হয়েছে।

রাতের আঁধারে কোনরকম দায়সারা ভাবে কাজ করে চলে গেছে। নদীতে পানি বৃদ্ধি হলে চোখের নিমিষেই এটি ভেঙে যাবে। এ কাজ আমাদের কোন উপকারে আসবে না।

এ ঘটনায় ১৪নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম গোলাম আযম বলেন, সে সময় আশপাশে মাটি পাওয়া যাচ্ছিল না, এছাড়াও বরাদ্দ কম যার কারণে লেবার খরচ বেশি হবে এ জন্য (স্কেভেটর) ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হয়েছে।

এব্যাপারে মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, কাজের মান ভালো না খারাপ সেটা এখনো দেখা হয়নি পরিদর্শন করে যদি বেরিবাঁধ সংস্কার কাজের কোন অনিয়ম থাকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।