1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর ডিসি অফিসে প্রতিবন্ধী কার্ড চাইতে এসে তুলকাম দুই কর্মচারী আহত - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
বাগেরহাটে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু দিঘলিয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে গতি: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইনের কৃতিত্ব কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি যশোর মনিরামপুরে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি দগ্ধ কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর ডিসি অফিসে প্রতিবন্ধী কার্ড চাইতে এসে তুলকাম দুই কর্মচারী আহত

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৬৭ বার শেয়ার হয়েছে

মো: জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবন্ধী কার্ড চাইতে এসে তুলকালাম কান্ড ঘটেছে। বাগি¦তণ্ডার একপর্যায়ে ভুক্তভোগী প্রতিবন্ধী জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারির মাথায় ও হাতে কামড় দিয়ে আহত করেছে।

পরে কর্মচারীরা ঔই প্রতিবন্ধীকে মারধর করেন। বিষয়টি শিক্ষার্থীরা মিমাংসা করতে এসে তারাও প্রতিবন্ধীর পক্ষ নিয়ে ডিসি অফিসে হামলা চালায়। এই ঘটনা ঘটে। এই ঘটনায় ডিসি অফিসের কর্মচারীরা পাঁচ শিক্ষার্থীকে আটকে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আটককৃত পাঁচ শিক্ষার্থীরা যশোর শহরের মুসলিম একাডেমি, জিলা স্কুল ও যশোর সরকারি কলেজের শিক্ষার্থী।পুলিশ ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে সদরের চাঁচড়া ইউনিয়ন থেকে ৪৫ বছর বয়সী ক্রাচ হাতে এক প্রতিবন্ধী আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কক্ষের সামনে।

অফিস সহকারীর কক্ষে এসে জানান তাকে প্রতিবন্ধী কার্ড দেওয়ার। তখন অফিস সহকারী জানান এখানে কার্ড দেওয়া হয় না, ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে । এক পর্যায়ে প্রতিবন্ধী ঐই ব্যক্তি সিঁড়ি দিয়ে নামতে নামতে গালিগালাজ শুরু করেন।

তখন অতিরিক্ত জেলা প্রশাসকের অফিস সহকারীরা তাকে নিষেধ করলে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। তখন প্রতিবন্ধী ঔই ব্যক্তির হাতে থাকা ক্রাচ দিয়ে বাবুল আক্তার নামে অফিস সহকারীর মাথায় আঘাত করে।

এরপর আরেক অফিস সহকারী বাবুল আক্তারকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর ও হাতে কামড় দেন। অন্য কর্মচারীরা এসেও প্রতিবন্ধীকে মারধর করে।

এক পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আড্ডা দেওয়া ১০ থেকে ১৫ শিক্ষার্থীরা প্রতিবন্ধীর পক্ষে নিয়ে বিষয়টি মিমাংসা করতে এগিয়ে আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের সঙ্গে তারা বাগি¦তণ্ডায় জড়ান।

এরপর কয়েকজন বাঁশ দিয়ে জেলা প্রশাসকের নেজারত শাখায় হামলা করে এবং ভাংচুর করার চেষ্টা করে। পরে কর্মচারীরা পাঁচজনকে নেজারত শাখাতে আটকে রাখে। পরে পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত জেলা প্রশাসকের আহত অফিস সহকারী আবু হাসান বলেন, ‘প্রতিবন্ধী লোকটি এসেছিলো কার্ডের জন্য। আমরা তাকে বুঝিয়েছি। তিনি তার পরেও চিৎকার করে গালিগালাজ করতে শুরু করেন। তাকে বলি জেলা প্রশাসেকর কার্যালয়ে স্যারেরা আছে চুপ করেন। তারপরেও গালিগালাজ দিতেই থাকে। তার কাছে গেলে সে আমাদের এক সহকর্মীর মাথায় আঘার করে। এরপর আবার মারতে গেলে আমি ঠেকাতে গেলে আমাকেও মারধর শুরু করে। শেষে কামড় দেয়। পরে আমাদের অন্য সহকর্মীরা তাকে নিচে নামিয়ে দেয়। তারা প্রতিবন্ধীকে মারধর করেননি বলে দাবি করেন।

এরপর শিক্ষার্থীরা আমাদের উপর হামলা চালায়।’ শিক্ষার্থী ও কর্মচারীদের গোলযোগের এক ফাঁকে প্রতিবন্ধী ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ত্যাগ করেন বলেন স্থানীয়রা জানান। খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবন্ধী ঔই ব্যক্তির নাম মনিরুল। তিনি চাঁচড়া এলাকার খোরশেদের ছেলে।নেজারত শাখার প্রশাসনিক কর্মকর্তা শাহিদুজ্জামান বলেন, ‘১০-১৫ জন শিক্ষার্থী আমাদের কক্ষে হামলা চালায়। তাদের মধ্যে একজনের হাতে বাঁশ ছিলো।

সে আমাদের কক্ষের দরজা ও জানালায় বাড়ি মারেন। যেহেতু এগুলো বৃষ্টিশ আমলের রড দিয়ে বানানো বলে ভাংচুরের দৃশ্যত ক্ষত হয়নি। এমনকি তারা আমাদের কক্ষেও এসেও কয়েকজনের উপর হামলা চালায়। পাঁচ জনকে আটকে রাখতে পারলেও বাকীরা পালিয়ে যায়। আটক হওয়া পাঁচ শিক্ষার্থীরা জানান, ‘আমরা ডিসি অফিস চত্বরে বসে ছিলাম। দেখি অসহায় প্রতিবন্ধী একটা মানুষকে মারধর করছে কিছু লোক। এসে শুনি তারা জেলা প্রশাসকের কর্মচারীরা। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। প্রতিবন্ধীর দোষ ছিলো কিনা সেটা জানি না। তবে হামলা করা ভুল হয়েছে বলে তারা গণমাধ্যমের কাছে ভুল স্বীকার করেছেন।

এদিকে এক পর্যায়ে যশোর কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম আসেন ঘটনা স্থলে। পরে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসক আজহারুল ইসলামের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকাল চারটার দিকে অভিযুক্ত শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক বাবুল হোসেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীরা জানান, সম্প্রতি ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোরের অনন্য পুরাকীর্তির কালেক্টরেট ভবন সৌন্দর্যবর্ধন করা হয়েছে। যার ফলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ভবন চত্বরে দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের ভিড় থাকে।

কিন্তু স্কুল কলেজ চলাকালীন শিক্ষার্থীরা এখানে এসে আড্ডা দেন। যার কারণে প্রতিনিয়ত বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছেন তারা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।