1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ  ৪ দফা দাবিতে কর কর্মকর্তা ও আইনজীবীদের বিক্ষোভ - Khulnar Khabor
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ  ৪ দফা দাবিতে কর কর্মকর্তা ও আইনজীবীদের বিক্ষোভ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২১৬ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারনসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে খুলনায় পৃথক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে খুলনা কর আইনজীবী সমিতি ও কর অঞ্চল খুলনার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বুধবার বেলা ১টার দিকে বয়রাস্থ কর ভবন-২ এর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। একই সময়ে কর ভবন-১ এর সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশেন (বিটিএল) ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালন করা হয়।

দাবিগুলো হলো : এনবিআর বিলুপ্তির জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

খুলনা কর আইনজীবী সমিতির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তৃতা করেন সমিতির সভাপতি খান মনিরুজ্জামান, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আওরঙ্গজেব। আরও বক্তৃতা করেন এস এম শাহনেওয়াজ আলী, শেখ আবুল কাশেম, মোঃ আমিনুর রহমানসহ আরও অনেকে।

খুলনা কর অঞ্চলের মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতা করেন অতিরিক্ত কর কমিশনার আরিফুল হক, যুগ্ম কর কমিশনার মোঃ রাউফুর রহমান, উপ-কর কমিশনার জেসমিন আক্তার, উপ-কর কমিশনার মোঃ মাহবুবুর রহমান, উপ-কর কমিশনার মিজ দেলোয়ারা জাহান, উপ-কর কমিশনার মিজ নুসরাত ফারজানা, কর পরিদর্শক আব্দুল­াহ আল নোমান, কর পরিদর্শক সজল মন্ডল প্রমুখ। মানববন্ধনে কর অঞ্চল খুলনার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপ-কর কমিশনার মিজ দেলোয়ারা জাহান বলেন, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমগ্র বাংলাদেশের আপামর জনসাধারণকে অজ্ঞাত রেখে এনবিআর বিলুপ্তির একটি অধ্যাদেশ রাতের আধারে জারী করা হয়েছে। আমরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাথে একমত পোশন করে সারা বাংলাদেশের মত খুলনা কর অঞ্চলের ২৭ কার্যালয়ে এই আন্দোলন কর্মসূচি পালন করছি।
কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খান মনিরুজ্জামান বলেন, আমরা অনতিবিলম্বে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল চাই।

জাতীয় রাজস্ব বোর্ডকে টিকিয়ে রেখে যেকোন সংস্কার আমরা মেনে নেব। আমরা ট্যাক্সের উর্ধ্বমুখি সংস্কার চাই। যাতে জনগণের কষ্ট কম হয়, রাজস্ব বোর্ডের সাথে সম্পৃক্ত সকলের মতামতের প্রাধান্য পায়। সংস্কার প্রসঙ্গে তিনি আরও বলেন, এই মুহূর্তে রাজস্ব ব্যবস্থায় টেকসই রাজস্ব নীতি প্রণয়ন, রাজস্ব বিষয়ক প্রয়োজনীয় আইন সংশোধন, আধুনিকায়ন ও অটোমেশন প্রয়োজন।

তবে এটি সকল অংশীজনের মতামতের ভিত্তিতে হতে হবে। রাতের আধারে বা গোপনে করা হলে চলবে না।

সিনিয়র কর আইনজীবী মোঃ আমিনুর রহমান বলেন, এনবিআরকে আজ যেভাবে দ্বিখন্ডিত করা হল সেটা সঠিক হয়নি। কারণ এনবিআর দুই ভাগ হোক কিন্তু মাথায় এনবিআর থাক। এটা বিলুপ্ত করে ভাগ করা ঠিক হয়নি। জাতীয় রাজস্ব বোর্ডের অধিনেই দুইটা ভাগ হোক। আর যাদের দুর্নীতির কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরও বলেন, বাহির থেকে লোক এনে এনবিআর চালানো সঠিক হবে না। রাজস্ব কাজের সাথে যারা সংশ্লিষ্ট তাদের দিয়েই রাজস্ব বোর্ড চালাতে হবে। সেটা না হলে রাজস্ব আহরণ বিঘ্নিত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে।

কর পরিদর্শক আব্দুলাহ আল নোমান বলেন, অনেকে আমাদের নিয়ে মিথ্যা তথ্য প্রচার করছেন যে আমরা সংস্কার চাই না। কিন্তু আমরা সংস্কারের পক্ষে। তবে সেই সংস্কার সম্পর্কে আমরা কিছুই জানি না। এর খসড়া গোপন রাখা হয়েছে। এখানেই আমাদের আপত্তি। দেশের মানুষকে না জানিয়ে, তাদের মতামত না নিয়েই সংস্কার এটা মোটেই যুক্তি সঙ্গত হয়নি। তাই আমরা এটা বাতিল চাই।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কর আইনজীবী হারুন-অর-রসিদ (হেলাল), মোঃ নজরুল ইসলাম হাওলাদা, এস এম নুরুল ইসলাম, মোঃ মুজিবর রহমান, নাছিমা খাতুন, নাজমুল হুদা, শরিফুল ইসলাম, এবিএম মোস্তফা জামান, বিমল চন্দ্র সাহা, এসএমজি নেওয়াজ, মোঃ আব্দুর রহমান, জি এম সোহাগ, মোঃ আব্দুল লতিফ, প্রহলাদ ঘোষ, জেনফা শাহমিন, মোঃ আল মামুন, মহসিন কবির দুলু, মোঃ নজরুল ইসলাম মোল্যা প্রমুখ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।