1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য গোলাম মাওলার ইন্তেকালে খুলনা মহানগর আন্দোলনের মাগফিরাত কামনা - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি যশোর মনিরামপুরে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি দগ্ধ কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য গোলাম মাওলার ইন্তেকালে খুলনা মহানগর আন্দোলনের মাগফিরাত কামনা

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা||ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল ও আল কারীম জেনারেল হাসপাতালের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা গতকাল বুধবার (২১ মে ২৫’ ঈসায়ী) রাত প্রায় ২.৩০ মিনিটের দিকে তাঁর নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন।

আলহাজ্ব খন্দকার গোলাম মাওলার ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ, সিনিয়র সহ সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, সহ সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেকেটারি মোহাম্মদ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, অর্থ ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম কাবির, প্রশিক্ষণ সম্পাদক মুফতি এছাহাক ফরিদী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস গাজী সুমন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার সহ নগর নেতৃবৃন্দ শোক প্রকাশ ও মাগফিরাত কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা একজন শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ ছিলেন। সেইসাথে বাতিল ও আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলায় অত্যন্ত সোচ্চার ছিলেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য সমাজ সেবামূলক অনেক কাজ করে গেছেন। তিঁনি বহুমুখি সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন।

আল্লাহর জমিনে তাঁর দেওয়া হুকুমত বাস্তবায়নের জন্য কাজ করে গেছেন। নেতৃবৃন্দ আরো বলেন, গোলাম মাওলা একজন আপাদমস্তক জেনারেল শিক্ষিত হওয়া সত্ত্বেও এমনকি বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির সরকারি কর্মকর্তা হওয়ার পরও আল্লাহ পাক উনার মাধ্যমে যেই মহান কাজ আঞ্জাম দিয়েছেন তা একমাত্র তাঁর খাছ দয়া।

তিঁনি সারাদেশে বিস্তৃত একটি সংগঠনের মূল দায়িত্বে ছিলেন। বামুক, ইসলামী আন্দোলন ছাড়া বাংলাদেশ কুরআন শিক্ষা বোড সহ অনেক দ্বীনি মিশনের সাথে সংশ্লিষ্ট ছিলেন।
মহান রাব্বুল আলামিন তাঁর সকল নেককাজকে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী সকলকে সবর জামিলের তাওফিক দান করুন।

আমীন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।