1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের ৭ টি ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্য পেল গ্রাম আদালতের প্রশিক্ষণ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে

কেশবপুরের ৭ টি ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্য পেল গ্রাম আদালতের প্রশিক্ষণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৭৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর ||কেশবপুরের ৭ টি ইউনিয়নের ৮৪ জন ইউপি সদস্য (ব্যাচ-২) পেল দুই দিন ব্যাপী গ্রাম আদালতের প্রশিক্ষণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণ হয়।

মঙ্গলবার (২০ মে-২৫) সকালে কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী গ্রাম আদালতের আইন বিধিমালা প্রশিক্ষণের সমাপনী দিনে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুসা বিশ্বাস-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রফিকুল হাসান, উপপরিচালক, স্থানীয় সরকার, যশোর।
দু’দিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, গ্রাম আদালত প্রকল্পের যশোর জেলা ম্যানেজার অ্যাডভোকেট মহিতোষ কুমার রায়, সমাজ সেবা অফিসার রোকনুজ্জামান, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
গ্রাম আদালতের আইন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন, কেশবপুর সদর ইউনিয়নের নাজমা সুলতানা ও সিরাজুল ইসলাম, পাঁজিয়া ইউনিয়নের ইউপি সদস্য কিশোর দেবনাথ বিদ্যানন্দকাটি ইউনিয়নের ইউপি সদস্য মতিয়ার রহমান, মঙ্গলকোট ইউনিয়নের কামরুল ইসলাম ও মোসলেম উদ্দিন, ৮ নং ইউনিয়নেরই সেলিম হোসেন, বিদ্যানন্দকাটি থেকে তহমিনা খাতুন প্রমূখ।

সদস্যরা গ্রাম আদালতের আইন বিধিমালা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ ও গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুসা বিশ্বাস প্রশিক্ষণকালীন সময়ে কিভাবে মামলা নিষ্পত্তি করা যায় তার উদাহরণস্বরূপ একটি মামলা ৫ জন সদস্যের মাধ্যমে সরেজমিনে অভিনয় করান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।