1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সাতক্ষীরা থেকে ফেরার পথে সাংবাদিক বহনকারী বাস খাদে, আহত ৩৫ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে

সাতক্ষীরা থেকে ফেরার পথে সাংবাদিক বহনকারী বাস খাদে, আহত ৩৫

  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩৩ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার ||সফর শেষে রাজধানী ঢাকায় ফেরার পথে সাংবাদিক বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে অন্তত ৩৫ জন সাংবাদিক আহত হয়েছেন।

রোববার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নুরুজ্জামানসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা। তারা জানান, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সাতক্ষীরা সফর কাভার করতে সেখানে গিয়েছিলেন।

রবিবার দুপুরে ঢাকায় ফেরার পথে গুড়ি গুড়ি বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

মো. নুরুজ্জামান বলেন, “হঠাৎ ব্রেক কষতেই বাসটি স্লিপ করে উল্টে যায়। বাসে থাকা সকল যাত্রীই কমবেশি আহত হয়েছেন, তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।”

দুর্ঘটনার পর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য সাতক্ষীরা বিজিবি ক্যাম্পে নেওয়া হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।