1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য : সালাহউদ্দিন আহমদ - Khulnar Khabor
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ আ লীগের ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিঘলিয়ায় নির্দিষ্ট সময় অফিস করছেন না পোস্ট অফিস কর্মকর্তা মোল্লাহাটে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কয়রায় বাড়ছে মাদকের আগমন, গাড়িতে করে আসছে ডিলার—চরম উদ্বেগে এলাকাবাসী খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামান’র অকাল প্রয়াণে নাগরিক শোকসভা কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত-২ যশোরের শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান যশোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল: ৫ যুবলীগ কর্মী আটক সন্ত্রাসবিরোধী আইনে মামলা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের দাফন যশোরে সম্পন্ন খুলনা প্রেসক্লাবের ভোট গ্রহন চলছে, ১৫ পদের জন্য লড়ছেন ২৭ প্রার্থী বাগেরহাটে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু দিঘলিয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে গতি: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইনের কৃতিত্ব কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি যশোর মনিরামপুরে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি দগ্ধ কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

বিএনপি ঘোষিত ৩১ দফা রাজনীতির মহাকাব্য : সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৯৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফাকে রাজনীতির মহাকাব্য। এই দফার মধ্যেই শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার এবং বাস্তবায়নের পথ দেখানো হয়েছে।

আমাদের এই ভাবনাকে জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দলের সকল নেতাকর্মী, তরুণরা প্রত্যেকেই এই ৩১ দফার অ্যাম্বসেডর।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ’শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক খুলনা-বরিশাল বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ সেমিনারের আয়োজন করে। কর্মসূচির দ্বিতীয় দিনে শনিবার (১৭ মে) নগরীর সার্কিট হাউজ ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের ইতিহাস। সাংবিধানিক ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিলোপ করে একদলীয় বাকশাল কায়েমের ইতিহাস। এই যে চোরতন্ত্রের ওয়ারিশী ব্যবস্থা -আওয়ামী লীগের শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত করেছে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের মধ্যদিয়ে প্রবঞ্চনামূলক যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে। তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বের মধ্যে দুনীর্তিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল।

সেই কারণে শেখ হাসিনার সময় একটি অবৈধ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শত-শত নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে।

তিনি বলেন, জনতার রক্তের যে প্রত্যাশা বা আকঙ্খা সেটিকে উর্ধ্বে তুলে ধরে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে শক্তিশালী করে সবার আগে বাংলাদেশ -এই নীতি আমাদের প্রতিষ্ঠিত করতে হবে।

শুক্রবার বেলা ৪টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিনের উপস্থাপনায় সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিডিজবস’র প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর, রাজনৈতিক বিশ্লেষক ও ডিডব্লিউ একাডেমির প্রভাষক ড: মারুফ মল্লিক, চিন্তক ও সম্পাদক রেজাউল করিম রনি, এ এম জেড হাসপাতালের চিকিৎসক ডা: সায়েম মোহাম্মদ, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার অধ্যাপক ড: সাইফুল ইসলাম খন্দকার, শিখো’র প্রতিষ্ঠাতা শাহীর চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: শামীমা সুলতানা, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক ড: তৌফিক জোয়ার্দার প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাবী হেলাল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সেমিনারে আলোচকরা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

তারা বলেন, কর্মসংস্থানে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। মাতৃভাষার পাশাপাশি আরো ২/৩টি বিদেশী ভাষা শিখতে হবে। ইন্টারনেট ব্যয় হ্রাস, প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। শনিবার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩টায় খুলনা সাকির্ট হাউজ ময়দানে ’তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠানের কথা রয়েছে। প্রথমে সমাবেশটি নগরীর শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে হওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাগরিক দুর্ভোগ ও লোক সমাগমের বিষয়টি মাথায় রেখে সমাবেশ স্থল পরিবর্তন করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।