1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রর ভেন্যু মোল্লাহাট থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রর ভেন্যু মোল্লাহাট থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

  • প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট ||১২ ই মে বাগেরহাটের মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রর ভেন্যু মোল্লাহাট থেকে ফকিরহাট উপজেলায় স্থানান্তরিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

সোমবার (১২ মে) বেলা ১২ টায় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এ সময় তাদের দাবির স্বপক্ষে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভেন্যু ফিরিয়ে আনার জন্য স্লোগান দিতে থাকে।

প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করায় রাস্তার দুপাশে শত শত যাত্রীবাহী বাস ও অন্যান্য পরিবহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে জরুরী সেবা প্রদানকারী পরিবহন, এম্বুলেন্স ও পুলিশের গাড়ি চলাচলের ব্যবস্থা করে দেয় ভিক্ষোভ কারীরা।

শিক্ষার্থীরা বলেন, যুগ যুগ ধরে মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা চলে আসছে, এখন কেন এ কেন্দ্রের ভেন্যু অন্য একটি উপজেলায় স্থানান্তরিত করা হবে? মোল্লাহাট থেকে ফকিরহাটের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার, মোল্লাহাটের অনেক ইউনিয়নের পরীক্ষার্থীরা গ্রাম থেকে মোল্লাহাটে আসতে প্রায় এক ঘন্টা সময় লাগে এরপর মোল্লাহাট থেকে ফকিরহাট যেতে আরও একঘন্টা সময় লাগবে, এতে করে পরীক্ষার্থীদের নানা রকম ভোগান্তির সম্মুখীন হতে হবে, তাই বাগেরহাট জেলা প্রশাসক ও যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট দাবি জানান মোল্লাহাটে পরীক্ষার্থীরা যেন মোল্লাহাটেই পরীক্ষা দিতে পারে।

মহাসড়ক অবরোধের খবর পেয়ে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে এসে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এরপর মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেন।

এ সময় উপজেলা বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।