1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত -২ - Khulnar Khabor
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত -২

  • প্রকাশিত : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৮৬ বার শেয়ার হয়েছে

মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা প্রতিনিধি ||খুলনার পাইকগাছায় মটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে -১জন নিহত ২জন আহত হয়েছে। উপজেলার বোয়ালিয়া ব্রীজের পুুর্বপাশে বুধবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনায় আহত ৩জনকে উপস্থিত জনতা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত ফিরোজ মোড়ল (২৫) ও ইয়াসিন গাজী (২৪) কে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাডপাতালে পাঠায়।

সেখানে নেয়ার সময় পথিমধ্যে মটর সাইকেলে থাকা আরোহী  ফিরোজ মোড়ল মারা যায়। জানা গেছে,নিহত ফিরোজ উপজেলার মটবাটী গ্রামের ইসলাম মোড়ল (ভুট্টোর) ছেলে ও গুরুতর আহত ইয়াসিন চেঁচুয়া গ্রামের মেয়াজান গাজীর ছেলে।

এছাড়াও বাইসাইকেল চালক প্রসেনজিৎ (২৮) হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই মটর সাইকেলে ফিরোজ ও ইয়াসিন দুজন উপজেলার বাঁকা বাজারের দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে বাইসাইকেল চালিয়ে ব্রীজ থেকে নীচে নামছিল প্রসেনজিৎ।

এসময় চলতি মটর সাইকেল ও বাইসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে সম্প্রতি সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যারফলে এর আগেও গত কয়েক দিনের ব্যবধানে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় খুলনার পাইকগাছা জনপদের ৪ জনের ঝরেছে তাজা প্রাণ।

তারা হলেন উপজেলার গদাইপুর ইউপির পুরাইকাটি গ্রামের বিজিবি সদস্য (অবসরপ্রাপ্ত) আলহাজ্ব আমজাদ সরদার (৭০), কপিলমুনি ইউপির বিরাশী গ্রামের মৎস্য ব্যবসায়ী মুসা গাজী( ৫৫), কপিলমুনি উপ শহরের ব্যবসায়ী অপূর্ব সাধুর স্ত্রী রিতা রানী সাধু (৩২) ও তার ০৩ বছরের শিশু পুত্র সৌরভ সাধু।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।