1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল - Khulnar Khabor
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু, আহত-২ যশোরের শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান যশোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল: ৫ যুবলীগ কর্মী আটক সন্ত্রাসবিরোধী আইনে মামলা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটনের দাফন যশোরে সম্পন্ন খুলনা প্রেসক্লাবের ভোট গ্রহন চলছে, ১৫ পদের জন্য লড়ছেন ২৭ প্রার্থী বাগেরহাটে বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু দিঘলিয়ায় উন্নয়ন কর্মকাণ্ডে গতি: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হুসাইনের কৃতিত্ব কেশবপুরে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় মানুষের হাট তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন মহেশ্বরপাশা সিএসডি খাদ্য গুদামের ভিতরে অগ্নিসংযোগ: আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি, দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি যশোর মনিরামপুরে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রি দগ্ধ কয়রার মহেশ্বরীপুরে টিসিবির পণ্য বিতরণ, স্বস্তিতে নিম্নআয়ের মানুষ লোহাগড়ায় চোরের উৎপাত বেড়ে যাওয়ায় চোরদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন রাজধানীর নিউমার্কেট বটতলায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহ’ত সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান চাষাবাদ প্রযুক্তি নিয়ে কৃষক মাঠ দিবস ও নমুনা শস্য কর্তন দিবস পালিত নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি মায়ের পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের

আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল

  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৯৫ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)।

শুক্রবার (৯ মে) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আপ বাংলাদেশের আহ্বায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক এ যাত্রা শুরু হবে।

এ বিষয়ে আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যেখানে জুলাই গণঅভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। তাদের উপস্থিতিতেই এ কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়াও জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজনসহ আপ বাংলাদেশের ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের সংগঠকরা উপস্থিত থাকবেন।

এর আগে গত মার্চে ফেসবুক পোস্টে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দেন সদ্য বিলুপ্ত জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। পরে গত ১০ এপ্রিল ফেসবুকে আরেক পোস্টে সেই প্ল্যাটফর্মের নাম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’ ঘোষণা করেন। একই পোস্টে নিজেকে আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা জানিয়ে তিনি লেখেন, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’। জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।’

তিনি আরও লেখেন, ‘পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা।’

‘রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যেই বৃত্ত, দীর্ঘ মেয়াদে আমরা তা উপড়ে ফেলতে চাই। ৪টি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায়—ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করবে জুলাই গণ-অভ্যুত্থান শক্তির এই প্ল্যাটফর্মটি।’

বাংলাদেশের মানুষের অর্থনৈতিক আজাদি এবং বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রস্তাবনা থাকবে বলেও উল্লেখ করেন জুনায়েদ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।