1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় এনসিপির আয়োজনে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি

খুলনায় এনসিপির আয়োজনে শ্রমিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || খুলনায় শনিবার খুলনার জিরো পয়েন্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্য ও সামাজিক ন্যায়ের প্রশ্নে আয়োজিত এই সভায় শ্রমিকদের অংশগ্রহণ ছিল।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ‘আগুয়ান ৭১’-এর কেন্দ্রীয় আহ্বায়ক ডা. আবদুল্লাহ চৌধুরি।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাগরিক কমিটি খুলনা সদর থানা কমিটির সদস্য জয় বৈদ্য।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক মহরম হাসান মাহিম, খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার,আজিজুল খান আরমান সহ শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ।

ডাঃ আব্দুল্লাহ চৌধুরী বলেন,দেশের শ্রমজীবী মানুষের ঘামে এই রাষ্ট্রের ভিত্তি রচিত। অথচ তারাই আজ সবচেয়ে অবহেলিত। শ্রমিকদের অধিকার আদায়ে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া মুক্তি নেই। এনসিপি বিশ্বাস করে, জনগণের প্রকৃত শক্তি শ্রমজীবী মানুষের মধ্যেই নিহিত। আমরা এই শক্তিকে সংগঠিত করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।”

জয় বৈদ্য বলেন,শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমরা শুধু বক্তব্য নয়, বাস্তবভিত্তিক কর্মসূচি গ্রহণ করতে চাই। খুলনায় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে এনসিপি সবসময় পাশে থাকবে।

শ্রমিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বর্তমান শ্রম পরিস্থিতি, মজুরি বৈষম্য ও কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এনসিপির এই উদ্যোগ শ্রমিক স্বার্থ রক্ষার পথে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।এবং এনসিপির সাথে যুক্ত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

সভাটি শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে একটি ইতিবাচক সংলাপের সূচনা হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।