1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
স্ত্রীর গোপন ভিডিও করায় ছোট ভাইয়ের ২ হাতের কবজি কাটলো বড় ভাই - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
উদ্ধার হলো গোয়ালন্দ ঘাটে ডুবে যাওয়া বাস আবারও পদ্মায় বাস ডুবি, উদ্ধার কাজে হামজা অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ

স্ত্রীর গোপন ভিডিও করায় ছোট ভাইয়ের ২ হাতের কবজি কাটলো বড় ভাই

  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৬৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||নাটোরে স্ত্রীর গোপন ভিডিও ধারণ করায় ছোট ভাইয়ের দুই হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা এলাকায় এই ঘটনা ঘটেছে।

আহত ছোট ভাইয়ের নাম ইসরাফিল ইসলাম এবং অভিযুক্ত বড় ভাই হলেন ইসমাইল ইসলাম।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাফিলরা তিন ভাই। তাদের গ্রামের বাড়ি শিবগঞ্জে হলেও বড় ভাই ইব্রাহিম দীর্ঘদিন ধরে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামে বসবাস করেন। মেজ ভাই ইসমাইল হোসেন বাস করেন নলডাঙ্গার খাজুরা গ্রামে। আর ইসরাফিল হোসেন গ্রামে বাড়ি শিবগঞ্জেই বসবাস করেন। তবে ইসরাফিল বেশকিছু দিন ধরে নাটোরে টাইলস মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন।

ওই যুবকের বড় ভাই ইব্রাহিম হোসেন বলেন, নাটোরে টাইলস মিস্ত্রির কাজ করার সুবাদে ইসরাফিল মেজ ভাইয়ের বাড়িতে গিয়ে মোবাইল ফোনে ভাবির কিছু অশ্লীল ভিডিও ধারণ করেন। ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে মেজ ভাই ইসমাইল ছোট ভাই ইসরাফিলকে নিজের বাড়িতে ডেকে নেন।

ওই বাড়িতে যাওয়ার পর বাকবিতণ্ডার এক পর্যায়ে মেজ ভাই ক্ষিপ্ত হয়ে দা দিয়ে ইসরাফিলের তার দুই হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দেন। খবর পেয়ে তিনি গিয়ে ছোট ভাই ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কুমার বলেন, যখন হাসপাতালে আনা হয় তখন ইসরাফিলের দুই হাতের কবজি বিচ্ছিন্ন ছিল। কবজি দুটো ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়েছে বলে মনে হচ্ছে।

সকাল আটটার দিকে রোগীকে গুরুতর জখম অবস্থায় আনা হয়েছিল। ক্ষতস্থান থেকে রোগীর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তাই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. একরামুল হক ইত্তেফাককে বলেন, যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় তদন্ত শুরু হচ্ছে।

অপরাধিকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। আহত ইসরাফিলের চিকিৎসার জন্য স্বজনেরা রাজশাহীতে অবস্থান করছেন।

স্বজনেরা ফিরে এসে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।