1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ - Khulnar Khabor
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চমক দেখাতে পারে হাফেজে কুরআন আলহাজ্ব মাওলানা জাহিদুল ইসলাম দিঘলিয়ায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবলীগ সদস্যকে কুপিয়ে জখম অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ সকাল সন্ধ্যা অপেক্ষায় দিন কাটাচ্ছে কামাররা, ঈদুল আযহা ছাড়া নেই কাজের সুযোগ কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে পোল্ট্রি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রী যশোরে আগমন উপলক্ষে ঝিকরগাছা যুবদলের যৌথসভা কয়রায় সম্ভ্রান্ত পরিবারে চেতনা নাশক প্রয়োগে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট মোংলায় প্রকাশ্য দিবালোকে স্বামীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দায়ের কয়রা ও সুন্দরবন সীমান্তে কোস্ট গার্ডের চিরুনি অভিযান: ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ আটক-১ র‍্যাব-৬ এর অভিযানে সাতক্ষীরা হতে ৪০৯ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক বাগেরহাটে লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ শুরু ও এলজিইডির প্রকৌশলীকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খুলনা মফস্বল প্রেসক্লাবে তেরখাদার জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন কলমের আলো যশোর শহরের মুরুলী গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিং সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু যশোরে হামিদপুর পূর্ব শত্রুতার জেরে কিশোরকে ছুরিকাঘাত হাসপাতালে ভর্তি নড়াইলে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই, দর্শকের ঢল তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’জিম্মি ২ জেলে উদ্ধার, অস্ত্রসহ ডাকাত আটক মোংলা থানায় নতুন ওসি’র যোগদান, আশার আলো দেখছেন সাধারণ জনগণ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযান, ২ জেলে উদ্ধার, অস্ত্র’সহ এক বনদস্যু আটক

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৫১ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. হাসিব মোঃ আলী হাসানের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, চিকিৎসকের অবহেলার কারণে আনোয়ারা খাতুন (৬০) নামে হাসপাতালের একজন প্রাক্তন নার্সিং সুপারভাইজার মৃত্যুবরণ করেছেন।

মৃত আনোয়ারা খাতুনের স্বামী খন্দকার মাসুদুল হক গত ২০ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ৪ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে গুরুতর শ্বাসকষ্টে ভুগতে থাকা স্ত্রীকে জরুরি বিভাগে নেয়া হয়।

রোগীর অক্সিজেন স্যাচুরেশন ছিল মাত্র ২৭ শতাংশ। কিন্তু বারবার ডাকাডাকি করেও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে পাওয়া যায়নি।

অভিযোগে আরও বলা হয়, চিকিৎসক উপস্থিত হয়ে রোগীকে পর্যবেক্ষণ না করে উল্টো বিরক্তি প্রকাশ করেন এবং রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

যথাযথ চিকিৎসা না পেয়ে রোগীর অবস্থার অবনতি ঘটে এবং রাতেই তিনি আইসিইউতে মৃত্যুবরণ করেন।তবে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, লিখিত অভিযোগের একটি কপি তারা পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রোগী জরুরি বিভাগে পৌঁছানোর ১৮-২০ সেকেন্ডের মধ্যেই ডা. হাসিব তার কাছে যান। ব্যবস্থাপত্র প্রস্তুতের সময় কিছুটা বিলম্ব হয়, যার কারণে স্বজনদের সঙ্গে কথাকাটাকাটি ঘটে।

এ ঘটনার তদন্ত চলছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।