1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১ মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি

কয়রায় ইসরায়েলী হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার শেয়ার হয়েছে

জাহিদুল ইসলাম,কয়রা (খুলনা) প্রতিনিধি || ফিলিস্তিনের উপর ইসরায়েলী হামলার প্রতিবাদে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা বিএনপির উদ্যোগে একটি মিছিল কয়রা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সমাবেশে বক্তারা ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে এই হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, “ফিলিস্তিনের জনগণের উপর যে অমানবিক নির্যাতন চলছে, তা কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। আমরা এই গণহত্যার তীব্র নিন্দা জানাই এবং ফিলিস্তিনের জনগণের পাশে আছি।

“সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা জিএম রফিকুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রি,মাওলানা গোলাম মোস্তফা,মোতাসিম বিল্লাহ,মোস্তাফিজুর রহমান,মহররম হোসেন, প্রভাষক আবুল কালাম আজাদ,শেখ সিরাজুল ইসলাম, নাজমুল হুদা,মাস্টার জামাল ফারুক জাফরিন,আঃ গফফার,মাসুদুর রহমান,কামরুল ইসলাম,সাইফুজ্জামান, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান জিতু,রহমান ঢালী, যুবদল নেতা আহাদুর রহমান লিটন,জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খোকন,রাসেদ, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান,আবুল হাসান, গোপাল সরদার,স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না,নজরুল ইসলাম, মোঃ মিলন হোসেন, শ্রমিক দলের আঃ রউফ, এ করিম,আজিজুল ইসলাম,মিকাইল, জাসাসের ডাঃ আমিনুর রহমান ইসলাম, ফারুক হোসেন, মাষ্টার আঃ রাজ্জাক, মৎস্যজীবি দলের আছের উদ্দিন, তাঁতীদলের আবুল কালাম, সিরাজুল ইসলাম এবং ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, আম্মার হোসেন রাজু, সুমন, তৌহিদ ও মেহেদী প্রমুখ।

সমাবেশে বক্তারা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য বাংলাদেশ সরকারসহ মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান। তারা ফিলিস্তিনের জনগণের মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলী বাহিনীর হামলা তীব্র আকার ধারণ করেছে। এতে বহু বেসামরিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে বিশ্বজুড়ে বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।