1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জামিনে দাগী সন্ত্রাসীদের মুক্তি নিয়ে উদ্বেগ যশোরে স্বরাষ্ট্র উপদেষ্টা - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান আমিনুল হকের যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত

জামিনে দাগী সন্ত্রাসীদের মুক্তি নিয়ে উদ্বেগ যশোরে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর  প্রতিনিধি ||স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “অনেক ভয়ংকর সন্ত্রাসী জামিনে বের হয়ে যাচ্ছে।

আমাদের আরও সতর্ক হতে হবে। যদিও জামিন দেওয়ার বিষয়টি বিচারকদের এখতিয়ার, তবু এ বিষয়ে পাবলিক প্রসিকিউটরদের আরও মনোযোগী হতে হবে।”

এছাড়া “মব জাস্টিস কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। কারও কোনো অভিযোগ থাকলে আইনগত পথে সেটার সমাধান করতে হবে।”মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছিল, তার সব এখনো উদ্ধার হয়নি।

যত দ্রুত সম্ভব সেসব অস্ত্র উদ্ধার করতে হবে।”সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা একটি অরাজনৈতিক সরকার। আপনাদের চাকরি বা বদলির ক্ষেত্রে অনুরোধ বা তদবির যতটা সম্ভব এড়িয়ে চলছি। থানার ওসিরা যেন ঘুষ না খায়, তা আপনারা মনিটর করবেন।”মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা এখন মাদক। ১৫ হাজার বোতল ফেনসিডিল ছেড়ে দিয়ে ৫০০ বোতল উদ্ধারের গল্প তৈরি বন্ধ করতে হবে।”

তিনি মজা করে বলেন, “সরকারে আসার পর আত্মীয়দের সংখ্যা বেড়ে গেছে। আত্মীয় পরিচয়ে কেউ সুযোগ নিতে এলে প্রথমবার চা খাওয়াবেন, দ্বিতীয়বার পুলিশে দিন। যদি আমি কোনো রিকোয়েস্ট করি, তাহলে সেটা সরাসরি আমি ফোন করেই জানাবো।

সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।