খুলনার খবর ||খুলনায় অভিযান চালিয়ে ইমন মোল্লা নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে (২৮) গোয়েন্দা পুলিশ। সোমবার (২১ এপ্রিল) বিকালে আড়ংঘাটার রায়েরমহল মধ্যপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। কেএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত ইমন মোল্লা হরিণটানা থানার রায়েরমহল মোল্লাবাড়ীর মো. মাসুদ মোল্লার ছেলে।
কেএমপির পাঠানো প্রেস বিজ্ঞপ্তির জানানো হয়,নগরীর রায়েরমহল মধ্যপাড়া এলাকার বাবুলের ভিটার পরিত্যাক্ত বাড়ির পশ্চিম পাশের ঝোপঝাড়ের মধ্য থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এসময় তার কাছে থাকা ৮ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তির আরও জানানো হয়, থানার নথিপত্র যাচাই করে তার বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।