1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে - Khulnar Khabor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||পতিত আওয়ামী লীগের কেউ দেশে সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করার আহবান জানিয়ে খুলনা বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে গিয়েও থেমে নেই; দেশে নৈরাজ্য, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র করে যাচ্ছে।

স্বৈরাচারের দোসররা সেই ষড়যন্ত্র বাস্তবায়নের আপচেষ্টা করছে। ফের যদি আওয়ামী সন্ত্রাসীরা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম বা কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবেনা; কঠোর হস্তে জবাব দিতে হবেদীর্ঘ ১৫ বছর এদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যে সফলতা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে বক্তব্যরা এসব কথা বলেন।

তারা বলেন, ছাত্র-জনতার নজিরবিহীন গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র আটমাসের মাথায় আওয়ামী লীগের সক্রিয় হচ্ছে। রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করছে। ঝটিকা মিছিলের নেপথ্যে কারা মদদ দিচ্ছে? গণ-অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা।

তার পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে দীর্ঘ সাড়ে ১৫ বছরের স্বৈরশাসকের অবসান ঘটেছে। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে হাজারো শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে কিভাবে আওয়ামী লীগ রাজপথে মিছিল করলো খুলনাবাসি জানতে চায়। ফ্যাসিবাদ সরকারের বিদায় হলেও দেশকে অস্থিতিশীল করতে পরাজিত ফ্যাসিবাদরা গভীর ষড়যন্ত্র চালাচ্ছে আর এদের মদদ দিচ্ছে দেশের মধ্যে ঘাপটি মেরে থাকা দোসররা। অবিলম্বে দোসরদের খুঁজে বের করতে হবে।

পতিত স্বৈরাচার খুনি হাসিনার দোসরদের নৈরাজ্য, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে তাদের মুখোশ প্রকাশ্যে উন্মোচন করতে হবে।

বক্তারা বলেন, নির্বাচন ছাড়া কোনো সরকার দীর্ঘদিন থাকলে ফ্যাসিবাদ ও স্বৈরাচার জন্ম নেয়। বিএনপি জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। ৫ আগস্ট ছাত্র-জনতার সাহসী ও ত্যাগী ভূমিকার কারণে দেশের মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তা হারিয়ে যেতে দিবো না। যেখানেই পতিত সরকারের দোসররা সংঘবদ্ধ হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অবিলম্বে মিছিলকারীদের গ্রেপ্তার করার দাবী জানিয়ে বলেন, খুলনায় আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে কিন্তু অজ্ঞাত কারনে পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। কেন গ্রেপ্তার করা হচ্ছে না পুলিশ প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে তারা বলেন, বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিএনপিকে কঠোর হতে বাধ্য করবেন না।

বিএনপি ঘুরে দাঁড়ালে যদি কোন অনাকাঙ্খিত পরিস্থিত সৃষ্টি হয় তার জন্য পুলিশ প্রশাসনই দায়ি থাকবেন। খুলনার মাটিতে কোন আওয়ামী লীগের কোন ফ্যাসিস্টের জায়গা হবে না-হবে না।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল্লা খাইরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, হাসানুর রশীদ চৌধুরী মিরাজ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড.নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, থানা সভাপতির কে এম হুমায়ূন কবির, সেখ হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, এ্যাড. শেখ মোহাম্মদ আলী, মোল্লা ফরিদ আহমেদ, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আসাদুজ্জামান আসাদ, মো. হাবিবুর রহমান বিশ্বাস, সাবেক মহানগর সদস্য আলী আক্কাস, জেলা বিএনপি’র এনামুল হক সজল, মোল্লা মাহবুবুর রহমান, সরোয়ার হোসেন, হাফিজুর রহমান, জাফরী নেওয়াজ চন্দন, আশরাফুল ইসলাম নূর, শাকিল আহমে দিলু, নিত্যানন্দ মণ্ডল, মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবকলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা কৃষকলের সভাপতি মোল্লা কবির হোসেন, এড. তসলিমা খাতুন, মাওলানা ফারুক হুসাইন, যুবলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রী, গোলাম মোস্তফা তুহিন, শেখ আবু সাঈদ, সেতারা সুলতানা, মহানগর যুবদলের আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, মুনতাসির আল মামুন, ইস্তিয়াক আহমে ইসতি, শ্রমিক দলের মুজিবুর রহমান, শফিকুল ইসলাম শফি, মহিলা দলের আজিজা খানম এলিজা, ছাত্রদলের তাজিম বিশ্বাস, মাজহারুল ইসলাম রাসেল, সৈয়দ ইমরান, জাসাসের নুরুল ইসলাম বাচ্চু, কে এম এ জলিল, কৃষক দলের আখতারুজ্জামান তালুকদার সজীব, আদনান ইসলাম দ্বীপ, জাকির ইকবাল বাপ্পী , মো. নাসির উদ্দিন, মতলেবুর রহমান মিতুল, মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি শেখ আবু সাইদ, ইফতেখার হোসেন বাবু, শেখ মনিরুজ্জামান মনির, মাসুদউল হক হারুন, মোল্লা মশিউর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. সালাউদ্দীন মোল্লা (বুলবুল), গাজী আফসার উদ্দীন, এস এম নুরুল আলম দিপু, শেখ মোস্তফা কামাল, আজিজুর রহমান, শেখ আব্দুল আলীম, শেখ মনিরুজ্জামান মনির, শেখ হাবিবুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. মাহমুদ আলম মোড়ল, লিটন খান, মো. সাইফুল আলম, এ্যাড. কাজী সামীম, সৈয়দ হাসান উল্লাহ বুলবুল, মো. জাহাঙ্গীর শেখ, মো. জাহিদুল হোসেন, সাহিনুল ইসলাম পাখি, হায়দার আলী তরফদার, কাজী মো. ইকরাম মিন্টু, মো. বেলায়েত হোসেন, মো. হুমায়ূন কবির, লিয়াকাত হোসেন লাভলু, মো. খবির উদ্দীন, মো. জয়নাল আবেদিন, মো. মতলুবুর রহমান মিতুল, ইকবাল হোসেন মিজান, শেখ আলমগীর হোসেন, শেখ আব্দুস সালাম, মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. বায়েজিদ, মেশকাত আলী, মঞ্জুরুল আলম, জুয়েল খান, মো. নাজমুস সাকিব, মো. সওগাতুল আলম ছগীর, মো. আমিন আহমেদ,মো. শওকত আলী বিশ্বাস লাবু, সাইফুল ইসলাম, মো. ওহিদুজ্জামান হাওলাদার, কাজী মো. মিজানুর রহমান, মো. আবুল ওয়ারা, মো. কামরুজ্জামান রুনু, মো. আরিফুল ইসলাম বিপ্লব, শেখ জাকির হোসেন, মো. সবুজ হোসেন, মো. গোলাম মোস্তফা ভুট্রো, মো. মাহফুজুর রহমান মাজু, এ এম মাসুম বিল্লাহ, মো. খোদাবক্স কোরাইশী কালু, মো. আবুল কালাম, শেখ নুরুল ইসলাম, গাজী সালাউদ্দীন, সৈয়দ মইনুল ইসালাম, মো. রকিবুল ইসলাম মিঠু, মো. আরমান শেখ, খন্দকার ইকবাল কবীর, শেখ আনসার আলী, মো. রাসেলুজ্জামান, মো. রফিকুল ইসলাম, মীর শওকত হোসেন হিট্টু, মো. জাহাঙ্গীর হোসেন খোকা, মো. রফিকুল ইসলাম, জাহাঙ্গীর কবির, শেখ মো. মফিজুর রহমান, শেখ সরোয়ার, জামির হোসেন দিপু, মো. মুরাদ হোসেন, মো. মফিজুল সরদার, সৈয়দ আজাদ হোসেন, শেখ মেহেদী হাসান, বাবুল রানা, মো. সোহরাব মোল্লা, মো. ইয়াছিন মোল্লা, আব্দুল কারে মল্লিক, শেখ মনিরুল ইসলাম, মো. বক্কর মীর, মো. আলী আফজাল, ডাঃ শাহিন আহসান, মো. আসমত আলী, জাহাঙ্গীর কবির, মো. হালিম শেখ, মো. আব্দুল হাই কালু, মো. বাচ্চু শেখ, এস আরিফুর রহমান শিমুল, মো. সহিদুজ্জামান জুয়েল, মিজানুর রহমান, আছাদুজ্জামান মনির, শেখ মো. কবির হোসেন টিটো, মো. মুরা হোসেন, মো. সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মো. বিল্লাল হোসেন, মো. আকসির হোসেন, মো. রইজ উদ্দীন, মো. মামুন শেখ (মেম্বর) ও শেখ আনোয়ার হোসেন প্রমূখ।

পরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেডি ঘোষ রোড, পিসি রায় রোড, যশোর রোড হয়ে ফেরিঘাট মোড় ঘুরে স্যার ইকবাল রোড় দিয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।