1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে রূপসা ঘাট দখলের চেষ্টা: বিতর্কে জেলা পরিষদের সিইও সেলিম রেজা - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোর নিউমার্কেট এলাকায় তরুণীকে ছুরির আঘাত কেশবপুরে ২৩ বছর ধরে যুবদলের কমিটি নেইঃ তৃণমূলে হতাশা খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা

সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে রূপসা ঘাট দখলের চেষ্টা: বিতর্কে জেলা পরিষদের সিইও সেলিম রেজা

  • প্রকাশিত : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার শেয়ার হয়েছে

খুলনা প্রতিনিধি || রূপসা ঘাট ঘিরে মালিকানা সংক্রান্ত দীর্ঘদিনের দ্বন্দ্ব আবারো নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলিম রেজার নেতৃত্বে ঘাট দখলের চেষ্টার অভিযোগ উঠেছে, যা প্রশাসনিক ও আইনি মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত গত ১৬ এপ্রিল সকালে, যখন জেলা পরিষদের পক্ষ থেকে তাদের নিযুক্ত ইজারাদার খাস আদায়ের উদ্দেশ্যে রূপসা ঘাটে যান। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন আলী আকবর নামের একজন ব্যক্তি, যিনি নিজেকে বিআইডব্লিউটিএ’র ইজারাদার হিসেবে দাবি করেন এবং জানান ঘাটটির মালিকানা আসলে বিআইডব্লিউটিএ-র।

ঘটনাস্থলে তখনই উপস্থিত হন জেলা পরিষদের সিইও সেলিম রেজা ও অন্যান্য কর্মকর্তারা, পাশাপাশি বিআইডব্লিউটিএ’র প্রতিনিধিরাও সেখানে পৌঁছান। দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও উত্তেজনা শুরু হয়, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ নৌবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়।

নৌবাহিনীর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উভয় পক্ষের কাগজপত্র পরীক্ষা করে জানান, বিআইডব্লিউটিএ’র দলিলপত্র প্রাথমিকভাবে সঠিক ও বৈধ বলে প্রতীয়মান হচ্ছে। সে অনুযায়ী, ঘাট পরিচালনার দায়িত্ব আপাতত বিআইডব্লিউটিএ’র ইজারাদারের হাতেই থাকবে বলে জানানো হয়।

তবে এ সিদ্ধান্তের পর জেলা পরিষদের সিইও সেলিম রেজা বলেন, “যদি জেলা পরিষদ কোর্ট থেকে নতুন কোনো ওয়ার্ডার আনতে পারে, তাহলে কি বিআইডব্লিউটিএ ঘাট ছাড়বে না?”—এই মন্তব্য অনেকের চোখে আদালতের আদেশ উপেক্ষার ইঙ্গিত হিসেবে দেখা দিয়েছে। তিনি আরও জানান, জেলা পরিষদের পক্ষে যদি আদালতের কোনো স্থগিতাদেশ (স্টে অর্ডার) আসে, তবে ঘাটের দখলে যাওয়া হবে। তার এই বক্তব্যে কিছুটা অস্থিরতা দেখা দিলেও উপস্থিত অন্যান্য কর্মকর্তারা এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করেন।

নৌবাহিনী ঘটনার গুরুত্ব অনুধাবন করে স্পষ্ট বার্তা দেয়—আইনশৃঙ্খলা বিঘ্নিত হলে কোনো পক্ষকেই ছাড় দেওয়া হবে না। দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে উৎসাহিত করা হয়।

আইনি বিশ্লেষকরা বলছেন, সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষাপটে একটি প্রশাসনিক সংস্থা যদি নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেয়, তা হলে তা বিচার বিভাগের অবমূল্যায়ন এবং শাসনব্যবস্থার ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।

ঘাটের মালিকানা নিয়ে চলমান এ বিরোধে সাধারণ জনগণ এবং নৌযান ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত ও চূড়ান্ত আইনি নিষ্পত্তি ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।