1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনা মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুলনা মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন

  • প্রকাশিত : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৪৮ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, গত ১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু আমরা কেউ ঘাবড়ে যাইনি।

জামায়াতে ইসলামী কারো চোখ রাঙানির পরোয়া করে না। জামায়াতে ইসলামী সমাজ সংস্কারের ক্ষেত্রে এক দুর্জয় কাফেলার নাম; তাই সমাজের ইতিবাচক পরিবর্তন, দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি জন্য দায়িত্বশীলদের সকল শ্রেণি ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে আপোষহীন ভূমিকা পালন করতে হবে।

শনিবার (১৯ এপ্রিল) রাতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে ওয়ার্ড আমীর/সভাপতি সেক্রেটারি সম্মেলন-২০২৫ এ সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত জনগণের মুক্তি ও কল্যাণে কাজ করাকেই নিজেদের ধ্যান-জ্ঞান মনে করে। তাই জামায়াতের সকল স্তরের নেতা-কর্মীদেরকে জনগণের সাথে সদাচারণ ও তাদের কল্যাণে কাজ করতে হবে। গণমানুষের সমস্যাগুলো চিহ্নিত করে সেসব সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, কন্যা দায়গ্রস্থ পিতার দায়মুক্তির জন্য সকল পর্যায়ে জনশক্তিকে আন্তরিকতার সাথে দায়িত্ব গ্রহণ করতে হবে। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ যেকোন সমস্যা সমাধানে আমাদেরকে ময়দানে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। কারণ, ইসলামই পারে মানুষের সকল সমস্যার সমাধান দিতে।

আমাদেরকে বজ্রকন্ঠে আওয়াজ তুলতে হবে ‘সব সমস্যার সমাধান; দিতে পারে ইসলাম’। তিনি আর্ত-মানবতার মুক্তি ও কল্যাণ নিশ্চিত করতে সেই স্বপ্নের ইসলামী সমাজ প্রতিষ্ঠায় সকলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহবান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, আ স ম মামুন শাহীন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, মীম মিরাজ হোসাইন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মাওলানা মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর নিয়াজ আনসারী, হরিণটানা থানা আমীর আব্দুর গফুর, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সাখাওয়াত হোসেন, আল হাফিজ সোহাগ, খান আব্দুল ওয়াহেদ প্রমুখ।

অধ্যাপক মাহফুজুর রহমান আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের জীবন ও চরিত্রকে আলোকিত করার নির্দেশ প্রদান করেছেন। তাই জামায়াত ব্যক্তির জ্ঞান চর্চাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিজেদের কর্মপন্থা নির্ধারণ করেছে।

আমরা জ্ঞানের আলোয় আলোকিত এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপোষহীনভাবে কাজ করে যাচ্ছি। অন্য দলে তা করা হয় না। তাদের কর্মসূচিই হচ্ছে পেশি শক্তি নির্ভর। মূলত, জামায়াতে ইসলামী অহীর জ্ঞানের ভিত্তিতে চরিত্র গঠনের এক অদ্বিতীয় মাধ্যম। আমাদের কোন জনশক্তিই অপরাধের সাথে জড়িত নন।

কোন দুঃশ্চরিত্র, বদমেজাজী, অহংকারী, সন্ত্রাসী বা চাঁদাবাজদের জামায়াতে কোন স্থান নেই। তিনি জ্ঞানভিত্তিক ও ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকল আত্মগঠন ও পরিবার গঠনে আত্মনিয়োগ করার আহবান জানান।

তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নের্তৃত্বের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়।

একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে চায়, যাতে ১৮ কোটি মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। যেখানে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। দেশের জনগণের প্রয়োজনে সকল আন্দোলন-সংগ্রামে খুলনা মহানগরী জামায়াত অগ্রণী ভূমিকা পালন করেছে।

দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনে মহানগরীর ওয়ার্ড নেতৃবৃন্দের ভুমিকার ভুয়সী প্রশংসা করে ও মহান রবের দরবারে শুকরিয়া জানিয়ে আগামী দিনেও জাতির প্রয়োজনে মহানগরী জামায়াত তার সামর্থ্যের আলোকে সর্বোচ্চ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।