1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় জেলা ইমাম পরিষদের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে "মার্চ ফর গাজা" অনুষ্ঠিত হয়  - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুলনায় জেলা ইমাম পরিষদের উদ্যোগে ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক গণহত্যা বন্ধের দাবিতে “মার্চ ফর গাজা” অনুষ্ঠিত হয় 

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা ||গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩ টায় নগরীর ডাকবাংলা চত্বরে খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল কতৃক অসংখ্য নিষ্পাপ শিশু সহ নিরপরাধ মুসলমানদের উপর বর্বরোচিত গনহত্যার প্রতিবাদে “মার্চ ফর গাজা ” উপলক্ষে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মাদ সালেহ এর সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ।

প্রচার সম্পাদক মোল্লা মিরাজুল হক এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা ইমাম পরিষদের সহ সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদ, সহ-সভাপতি মাওলানা রহমাতুল্লাহ্.,সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নাসিরুদ্দিন কাসেমী, সহ সাধারণ সম্পাদক মুফতি জিহাদুল ইসলাম. আইন ও বিচার বিভাগীয় সম্পাদক মুফতি গোলামুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ারুল আজম, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হেকমত আলি, অর্থ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সদর থানা সাধারণ সম্পাদক মাওলানা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জামাতে ইসলামী খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দীন, খেলাফত মজলিসের সভাপতি মোঃ হারুনুর রশিদ. ইসলামী আন্দোলন খুলনা জেলার সহ-সভাপতি শেখ  হাসান ওবায়দুল করিম. রুপসা উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জুনায়েদ আহমদ, সহ প্রচার সম্পাদক মুফতি জাহিদুল ইসলাম হক্কানী, দপ্তর সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম. সহ দপ্তর সম্পাদক মাওলানা জিএম ইমদাদুল হক. মাওলানা নূর সাঈদ জালালী সহ নেতৃবৃন্দ।

খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে আয়োজিত “মার্চ ফর গাজা ” সমাবেশে পঠিত ঘোষণাপত্রে নিম্নোক্ত দাবি জানানো হয় :

*জাতিসংঘ ও আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ইসরাইলকে একটি অবৈধ ও সন্ত্রাসী রাষ্ট্র এবং নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যায়িত করে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।

গাজায় গনহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনি নিষ্পাপ শিশু ও অসহায় মুসলমানদের আর্তনাদ ও আর্তচিৎকারে সাড়া দিয়ে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সকল সামরিক ঘাটি বিলুপ্ত করে আমেরিকার সকল সৈন্য প্রত্যাহার

সমাবেশ শেষে এক বিশাল মিছিল নগর এর গুরুত্বপূর্ণ সড় প্রদক্ষিণ করে নিউমার্কেট বাইতুল নূর মসজিদের সামনে সমাপ্ত ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।