1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় থানা বিএনপির সভাপতির অফিসের নিচে গু-লি-র ঘটনায় জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুলনায় থানা বিএনপির সভাপতির অফিসের নিচে গু-লি-র ঘটনায় জামায়াত নেতার ছেলে গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৫৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||খুলনার বসুপাড়ায় সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতির অফিসের নিচে ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে গুলির ঘটনায় মোস্তাফিজুর রহমান খান তুষার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাতে তাকে সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক ওই এলাকার সাবেক জামায়াতের নেতা ও জামায়াত সমর্থিত খুলনা সিটির করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুনসুর আলীর ছেলে। এর আগে ব্যবসায়ী আতিকুর রহমান তুষারের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।
তুষারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার আব্দুল হাই বলেন, ১৭ এপ্রিল দিবাগত বুধবার রাতে বসুপাড়া এলাকার ফার্মেসী মলিক আতিকুর রহমান বাদী হয়ে তুষারসহ আরও কয়েকজনের নামে হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করেন।

রাত পৌনে ৩ টার দিকে সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। হামলার ঘটনা ব্যাপারে জানতে তুষারকে পরবর্তীতে রিমান্ডে নেওয়া হবে।
তবে এ ঘটনার সাথে সম্পৃক্ততার কথা জানতে চাইলে তুষার এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।
উল্লেখ্য বুধবার রাত ৯ টার দিকে বসুপাড়া কবরখানা গেট সংলগ্ন একটি ফার্মেসীকে লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট্র হয়ে রেক ভেঙ্গে দেওয়াল ছিদ্র হয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে ওই দিন রাতে বেচে যান ফার্মেসী মালিক আতিকুর রহমান।

এ ঘটনার পরপর ওই এলাকায় উপস্থিত জনতা গুলির শব্দে আতংকগ্রস্থ হয়ে দিকবিদিক দৌড়াতে থাকে।

এ ঘটনার পর থেকে ওই এলাকার মানুষের মাঝে চরম আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।