1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ-সৌন্দর্য বর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নগরীর বিভিন্ন রাস্তার মোড় ও সড়কের নির্মাণ-সৌন্দর্য বর্ধন কাজের গতি আনতে করণীয় বিষয়ক সভা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় বন্ধ থাকা বা ধীর গতিতে চলমান ২২টি মোড়ের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ যৌক্তিকতার আলোকে পুনরায় শুরু ও সম্পন্ন করা বিষয়ে বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়।

কেসিসির প্রশাসক মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে কেসিসি’র শহিদ আলতাফ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রাপ্ত মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তারা সাইটগুলো সরেজমিনে পরিদর্শন করে নকশাগত সমস্যার সমাধান খুঁজে বের করবেন। উন্নয়ন কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে রাস্তার প্রশস্ততা যেন না কমে সেদিকটায় বিশেষ ভাবে নজর দিতে হবে। সেই সাথে চলমান প্রকল্পের যেসব জায়গায় বিভিন্ন কারণে যানজট এর মতো দুর্ভোগের সৃষ্টি হচ্ছে সেগুলোকে অপসরণের মাধ্যমে সড়কগুলোকে চলাচল উপযোগী রাখতে হবে।

শহরের ২২টি মোড়ের চলমান কাজকে আরও দ্রুততার সাথে শেষ করতে ইতিবাচক ভাবে কাজ করা প্রয়োজন। মনে রাখতে হবে শহরটি আমাদের সবার।

সভায় মোড়গুলোর আধুনিকায়ন ও সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে পূর্তকাজের নকশা বিষয়ে আপত্তি ও সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। নাগরিক ভাবনা থেকে উঠে আসা বক্তৃতায় বিদ্যমান নকশাগত ক্রটির মাধ্যমে জনভোগান্তি বৃদ্ধির আশঙ্কা দূর করতে করণীয় বিষয়ে বিস্তারিত মতামত উঠে আসে।

সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মশিউজ্জামান খান, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী মোঃ সাবিরুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি ও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।