1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় এক যুগ পর স্বামী হত্যার বিচারের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কয়রায় এক যুগ পর স্বামী হত্যার বিচারের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২৩ বার শেয়ার হয়েছে

জাহিদুল ইসলাম,কয়রা(খুলনা)প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে নিহত জাহিদুল ইসলামের হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী ছবিরন নেছা ও তার পরিবারের সদস্যরা। নিহত জাহিদুল ইসলাম কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে মৃত জালাল গাজীর পুত্র।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ছবিরন নেছা বলেন,আমার স্বামী জাহিদুল ইসলাম একজন দিনমজুর। শৈশব থেকেই তিনি পিতার সাথে দিন মজুরী করে জীবিকা নির্বাহ করতো। বিগত ২০১৩ সালের ১২ই ফেব্রুয়ারী জামায়াতের কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের মোল্যার রায়কে কেন্দ্র করে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়রা সদরে শান্তিপূর্ন সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

তৎকালিন উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমীর মাওঃ তমিজউদ্দিন ও উপজেলা জামায়াতের আমীর প্রফেসর সোহরাব হোসেনের নেতৃত্বে সমাবেশ শেষ করে জালালের মোড় আসা মাত্রই পূর্ব পরিপকল্পনা অনুযায়ী তৎকালিন আওয়ামীগীগের প্রভাবশালী নেতা সোহরাব আলীর সানার নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চর্তুমুখী হামলা চালায়। তাদের এলোপাথাড়ি মুহুর্মুহু গুলি বর্ষণ ও হাতবোমা বিস্ফোরণ আমার স্বামী সহ অনেকেই আহত হন। আমার স্বামী জাহিদুল ইসলাম গায়ে, হাত ও পায়ের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মকভাবে ঝলসে যায়।আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার স্বামীসহ আহত ব্যক্তিদের কোন সরকারী হাসপাতালে ভর্তি করতে দেয়নি। ঘটনার দিন সন্ধ্যায় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে এ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাড়ি আটকিয়ে আবারও হামলা করে। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আমার স্বামী জাহিদুল ইসলাম মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন,বিগত সময়ে বিচারের দাবিতে দ্বারে-দ্বারে ঘুরলেও স্বৈরাচার সরকার ও তার দোসরদের ভয়ে কেউই আমাদের সহযোগিতা করতে রাজি হয়নি। আমার স্বামী মৃত্যুবরণ করলে বিচারের দাবিতে প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোন ব্যবস্থা গ্রহন করতে পারিনী। শুৎু তাই নয় বিগত দিনে আওয়ামীলীগের লোকজনদের অত্যাচারে আমার পিতা ও শশুর বাড়ীর লোকজন ভিটাবাড়ি ছাড়া হয়ে যায়। সময়ের পরিবর্তন হয়েছে তাই বর্তমান সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই। স্বৈরাচার সরকার ও তার দোসরদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানাই। সংবাদ সম্মেলনে নিহত জাহিদুল ইসলাম স্ত্রী ছবিরন নেসা,মাতা মজিদা খাতুন,মেয়ে, ভাই ও বোন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।