1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেএমপিতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষবরণ - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কেএমপিতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষবরণ

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে এবারের বৈশাখ এসেছে ভিন্ন রূপে, নবজাগরণের প্রতীক হয়ে।

কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ। আজ পহেলা বৈশাখ ১৪৩২ সোমবার বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।

বাঙালির জীবনচক্রে বৈশাখ প্রকৃতির নানা বৈচিত্র্য নিয়ে হাজির হয়। বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়ও। এবারের বাংলা নববর্ষকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করে নিতে খুলনা মেট্রোপলিটন পুলিশও নানা কর্মসূচি গ্রহণ করে। সকালে বয়রা পুলিশ লাইন্সের লাউঞ্জ-২ তে বাংলা নববর্ষের ঐতিহ্য পান্তা খাওয়ার আয়োজন করা হয়।

এরপর মেট্রোপলিটন পুলিশের পরিবেশনায় পুলিশ লাইন্সের মাল্টি-পারপাস হলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) জনাব শফিকুল ইসলামসহ কেএমপি’র পুলিশ পরিবারের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ ফিরোজ সরকার এবং রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক, পিপিএম নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট পিটিসি, খুলনা জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, জেলা প্রশাসক খুলনা জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, খুলনা জেলার পুলিশ সুপার জনাব টি এম মোশাররফ হোসেনসহ খুলনাস্থ অন্যান্য পুলিশ ইউনিটের পুলিশ সুপারগণ এবং কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।