1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে ইউপি চেয়ারম্যান দিদারের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো)।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনাটি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসাবে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করেন ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার (৬০)। সমাবেশ চলাকালে হঠ্যাৎ অসুস্থ রোধ করলে তাকে দ্রুত সিটি ইন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ দিদারুল হোসেন দিদার খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়ন থেকে পরপর তিন বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া জনপ্রিয় বাংলা ছায়াছবি বিক্ষোভসহ কয়েকটি বাংলা ছবির প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি।

উপজেলার রানাই গ্রামের মরহুম (সাবেক চেয়ারম্যান) শেখ আমজাদ হোসেনের বড় ছেলে শেখ দিদারুল হোসেন দিদার। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার মৃত্যুও খবর শুনে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে দেখতে ছুটে আসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।