1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্যের পদত্যাগের ঘোষণা - Khulnar Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা ও প্রতিবাদ দিঘলিয়ায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে মাসব্যাপী অভিযান শুরু যশোরে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ উদ্বোধন, উলশী–যদুনাথপুর খাল পুনঃখননের সূচনা প্রধানমন্ত্রী তারেক রহমান উলশী খাল পুনঃখনন উদ্বোধন যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজকীয় অভ্যর্থনা আজ যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্যের পদত্যাগের ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৯৭ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন খুলনার খবর||সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্য কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

৯ ই এপ্রিল বুধবার এই সংবাদ সম্মেলনে সংগঠনের সদ্য সাবেক সদস্যরা সীমাহীন স্বজনপ্রীতি, অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং মাঠপর্যায়ের ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়নের অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মাসুম বিল্লাহ। তিনি খুলনার খবর কে বলেন, ৭ এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরা জেলা কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শ্যামনগর উপজেলা কমিটির ৭৬ সদস্যের একটি তালিকা প্রকাশ করা হয়। অথচ এই কমিটি গঠনের আগে কোনো প্রকার মতামত নেওয়া হয়নি এবং দীর্ঘদিন কাজ করে যাওয়া প্রকৃত ছাত্রনেতাদের বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, একমাত্র উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক সুবিধাভোগীদের স্থান করে দিতে মাঠের কর্মীদের ছেঁটে ফেলা হয়েছে। যারা কোনো দিন আন্দোলন-সংগ্রামে ছিল না তাদের ঠাঁই হয়েছে কমিটির গুরুত্বপূর্ণ পদে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জি এম মাসুম বিল্লাহ, বিল্লাহ হাসান, জাহিদ হাসান, আব্দুল্লাহ আল সিয়াম, মুনতাসির রহমান ও রোকন প্রমুখ।

তারা জানান, তারা শুধুমাত্র পদত্যাগই করেননি বরং সংগঠনের আদর্শ রক্ষায় ভবিষ্যতে নতুন করে সংগঠিত হবেন বলেও সংকল্প প্রকাশ করেছেন। তাদের মতে, এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম, যেখানে বৈষম্যের বিরুদ্ধে ছাত্রদের ঐক্য গড়ে তোলা হয়।

কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেই চেতনারই ক্ষয় ঘটানো হয়েছে। তবে তারা দাবি করেন, আমরা কোনো রাজনৈতিক দলের ছায়াতলে নয়, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্বাসী। সেই বিশ্বাসেই আমরা সংগঠনের এমন একচেটিয়া ও অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে পদত্যাগ করছি।

পদত্যাগকারী সদস্যদের তালিকা ইতোমধ্যে গণমাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং সংগঠনের শীর্ষ পর্যায়েও তা পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।