1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তদরকি না থাকায় ইচ্ছেমতো দাম নিচ্ছেন দোকানিরা; অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে নেই মূল্য তালিকা - Khulnar Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
তেরখাদা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান যশোরে স্পাইডার শামীম ফের আটক উদ্ধার চুরি হওয়া স্বর্ণালংকার নড়াইলের লোহাগড়া বাজারের ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন তীব্র গরমে শিক্ষার্থীদের পাশে দাড়ালেন লোহাগড়ার সমাজসেবক ও বিএনপি নেতা ফারুক শেখ বোরো ধান ঘরে তোলার উৎসব: বৈশাখজুড়ে গ্রামবাংলায় আনন্দ-উৎসব, স্বস্তি কৃষকের ঘরে যশোরে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারীদের শিক্ষার কোনো বিকল্প নেই~ হেলাল তেরখাদায় উপজেলা দুই গ্রুপের সংঘর্ষে নিহত -১ আহত-৫ হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান

তদরকি না থাকায় ইচ্ছেমতো দাম নিচ্ছেন দোকানিরা; অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে নেই মূল্য তালিকা

  • প্রকাশিত : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || প্রতি বছর রমজান মাস এলেই সাধারণ ক্রেতাদের দুর্ভোগ বহুগুনে বেড়ে যায়। ভোক্তা অধিকার নিশ্চিত চত করতে নিত্যপন্যের মূল্য তালিকা টানানোর সরকারি বিধান রয়েছে। কিন্তু ডুমুরিয়া উপজেলার বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে তা উপেক্ষিত। দোকানীরা নিজের খেয়াল-খুশিমত প্রতিযোগিতামূলক ভাবে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে প্রতিনিয়ত। বর্তমান বাজার দর ও মূল্য তালিকা নিয়ে ক্রেতাদের অভিযোগেরও শেষ নেই।

নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের চাহিদার সাথে পাল্লা দিয়ে দামও বৃদ্ধি পায় এ রমজান মাসকে ঘিরেই। উপজেলা ১৪টি ইউনিয়নে বাজার গুলো সরেজমিন দেখা গেছে বেশিরভাগ প্রতিষ্ঠানেই মূল্য তালিকা টানানো নেই। ডুমুরিয়া,চুকনগর,শাহাপুর,বাজার ঘুরে মাত্র কয়েকটি দোকানে মূল্য তালিকা দেখা গেছে। আবার অনেক স্থানে পণ্যর চার্ট
থাকলেও দাম উল্লেখ নেই। ডুমুরিয়া বাজারে আসা শেখ আমিনুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, মুদির দোকান থেকে শুরু করে মাছ, মাংসর কোন খানেই মূল্য তালিকা নেই। এ তালিকা থাকলে তো বেশি দামে বিক্রি করতে পারে না। সে জন্য দোকানীরা এগুলো টানিয়ে রাখে না। আর এগুলো যাদের (প্রশাসন কিংবা ভোক্তা অধিকার) দেখভাল করার কথা, তারাও নিয়মিত তদারকি করেন না। এ কারণে ব্যবসায়ীরাও মূল্য তালিকা টানানোর নিয়মের তোয়াক্কা করছেন ননা। না। সবার আগে নিয়মিত বাজার মনিটারিং করতে হবে। তবেই নিত্যপন্যের দাম ঠিক থাকবে। আরও কয়েকজন ক্রেতা জানান, অনেক দোকানে পণ্যের মূল্য তালিকা থাকলেও সে অনুযায়ী দাম রাখা হয় না।

ডুমুরিয়া বাজারের কয়েকজন মুদি দোকানী বলেন,মূল্য তালিকা আছে,তবে প্রতিদিন টানানো হয় না।বাজারে
মোবাইল কোর্ট এলে বের করে সামনে রাখা হয়। তারা আরও বলেন, মূল্য তালিকা দিয়ে কি হবে? ক্রেতারা এগুলো দেখেন না। দাম লেখা থাকলেও দরদাম করেই পণ্য কেনেন। আমাদের ও দামাদামি করেই বিক্রি করতে হয়। যার জন্য মূল্য তালিকা টানানো হয় না।

জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮নং ধারা অনুযায়ী, দোকান বা প্রতিষ্ঠানে সহজে দেখা যায় বা বোঝা যায় এমন স্থানে মূল্য তালিকা টাঙানো না হলে বা প্রদর্শন করা না হলে সর্বোচ্চ এক বছর কারাদন্ড অথবা ৫০ হাজার টাকা অর্থন্ড অথবা উভয় দন্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। কিন্তু এ বিধান শুধু কাগজে-কলমেই শোভা পাচ্ছে। বাস্তবে তার প্রয়োগ নেই বললেই চলে। যার ফলে সঠিকভাবে অনেকেই মানছেন না নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শনীর সরকারি নিদের্শনা। ডুমুরিয়া বাজার সমিতির নেতা বলেন, প্রত্যেক দোকানদারকে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা টানাতে হবে। তা না হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমাননের নিকট এ সম্পর্কে জানতে গেলে তিনি বলেন আপনি পড়ে আসেন।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অনেক দোকানদারকে জরিমানা করা হয়েছে। তবে শিগগরিই আবারও অভিযান চালানো হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।