1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সুন্দরবনে পৃথক অভিযান ২০৫'কেজি হরিণের মাংস'সহ আটক -১ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা লোহাগড়ায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রী শ্রী অষ্টনাগের পূজা সম্পন্ন প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তি আটক, সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ। খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু 

সুন্দরবনে পৃথক অভিযান ২০৫’কেজি হরিণের মাংস’সহ আটক -১

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি|| সুন্দরবনে পৃথক তিনটি অভিযানে ২০৫’কেজি হরিণের মাংস’সহ ১’জন হরিণ শিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার(১৭’মার্চ) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ সকল তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ এ সকল তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ১৬ মার্চ রাতভর বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ স্টেশন কয়রা, কৈখালী এবং হারবারিয়া কর্তৃক যথাক্রমে কয়রার দক্ষিণ খাসিটানা, শেকবাড়িয়া নদী সংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন সুন্দরবন বাজার ও তৎসংলগ্ন এলাকা এবং মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ০৩’টি অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযান সমূহে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত মোট ২০৫’কেজি হরিণের মাংস, ২’টি মাথা, ২’টি চামড়া ও ৮’টি পা’সহ ০১’জনকে আটক করা হয়।

আটককৃত হরিণ শিকারী মোঃ বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।

তিনি আরও বলেন, জব্দকৃত হরিণের মাংস, মাথা, চামড়া, পা এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং অবৈধ বণ্যপ্রাণী পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।