পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর|| দেশ জুড়ে চলমান নৈরাজ্য, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবীতে কেশবপুরে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারী-২৫) সন্ধ্যায় বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষার্থীরা কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে মশাল মিছিল বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেশবপুর থানার সামনে কিছুটা সময় অবস্থান করে।
মিছিলে সাধারণ শিক্ষার্থীদের নানান শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে। বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন, মাশফি চৌধুরী প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।