1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কালিগঞ্জে পলিথিনের বিকল্প নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

কালিগঞ্জে পলিথিনের বিকল্প নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার শেয়ার হয়েছে

এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার|| সাতক্ষীরা জেলার কালিগঞ্জে পলিথিনের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জ নাছরুল উলুম সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের বাস্তবায়নে ও বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য শেখ খায়রুল আলম। বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের সদস্য ফাতেমা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক জহুরা পারভীন, মুসলিমা খাতুন, নুরুল আলম, হোসেন আলী, আনোয়ারুল ইসলাম, নাজমুল ইসলাম, হাবিবুর রহমান, ক্বারী আব্দুর রহমান, আবু মুসা, রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রজেক্ট মোবিলাইজার কানিজ শাইমা, বিজয় ইয়ুথ অর্গানাইজেশনের ফিরোজ আহমেদ, আসাদুর রহমান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই পলিথিনের ব্যবহার বন্ধে শাস্তির বিধান করলেও ব্যবহার বন্ধ করা যায়নি। বর্তমান সরকার পলিথিন ব্যবহার বন্ধ করার বিধান জারি করলেও সেটি মানা হচ্ছে না।

কেনিয়া সরকার কারো হাতে পলিথিন দেখলেই গ্রেপ্তার করার বিধান জারি করেছিল। আয়ারল্যান্ড সরকার পলিথিন ব্যাগের ব্যবহার কমাতে বাড়তি কর আরোপ করেছে। পর্তুগাল, স্পেনও এ ধরনের পদক্ষেপ নিয়েছে। উগান্ডার বিমানবন্দরে পলিথিনসহ কাউকে পেলে তাকে গ্রেপ্তার করার বিধান রাখা হয়েছিল, কিন্তু পলিথিনের বিকল্প জানা না থাকায় তা বেশি দিন বাস্তবায়ন করা যায়নি।
বাংলাদেশ পলিথিনের বিকল্প তৈরি করে সাড়া ফেলার পর এখন বৃহৎ পরিসরে বাণিজ্যিক উৎপাদনে যেতে পারলে সোনালি ব্যাগ দিয়েই বিশ্ববাজার দখল করা সম্ভব বলে বক্তারা আশাবাদী ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।