1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
পায়ে শিকল পরিয়ে ইটভাটা শ্রমিককে নির্যাতন, গ্রেপ্তার ২ - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

পায়ে শিকল পরিয়ে ইটভাটা শ্রমিককে নির্যাতন, গ্রেপ্তার ২

  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯০ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি।। রূপসায় পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যাতনের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ শে ফেব্রুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর ও নন্দপুর এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মুরাদ ফকির (৩৬) ও মোঃ ফয়সাল (৩২)। এসময় ভিকটিমকে নির্যাতনের সময় ব্যবহৃত লোহার শিকল ও তালা উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম রূপসা থানাধীন ৩নং নৈহাটি ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামে এনবিআই ব্রিকস এর ইট ভাটার শ্রমিক হিসাবে কাজ করে। গত ১৮ জানুয়ারি ইট ভাটায় কাজ করে রাতে শ্রমিকদের থাকার জায়গায় অবস্থানকালে আনুমানিক সাড়ে ৯টার সময় গ্রেপ্তারকৃতরা ভিকটিমকে হঠাৎ করে অকথ্য ভাষায় গালি দিতে দিতে তার পায়ে ও হাতে লোহার তৈরি শিকল ও তালা দিয়ে ঘরের মধ্যে ফেলে রাখে এবং নির্যাতন করে। লোহার শিকল পরিহিত অবস্থায় তারা ভিকটিমকে উক্ত ইট ভাটায় কাজ করায় এবং রাতে শিকল পরা অবস্থায় শ্রমিকদের সাথে ঘুমাতে বাধ্য করে এবং এ বিষয়ে কাউকে না জানানোর জন্য ভয়, ভীতি ও হুমকি প্রদর্শন করে।

গত শুক্রবার স্থানীয় লোকজন পায়ে শিকল পরিয়ে ইট ভাটা শ্রমিককে নির্যাতনের বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক কিসমত ক্যাম্প পুলিশ শিকলের তালা কেটে ভিকটিমকে উদ্ধার করে।

এই ঘটনায় রূপসা থানায় একটি মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।