1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের কেশবপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

যশোরের কেশবপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে যশোরের কেশবপুরে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শণিবার (২২ ফেব্রুয়ারী-২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের কেশবপুর উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং এফসিডিও’র অর্থায়নে ওই আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি-এমআইপিএস প্রকল্পের আওতায় পিস এ্যাম্বাসেডর, কেশবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন-এর সভিপতিত্বে আন্তঃধর্মীয় সংলাপ, উপজেলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সমন্বয়কারী ও ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনছুর আজাদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানা পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন, পিস এ্যাম্বাসেডর ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের প্রতিনিধি হিসাবরক্ষক মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন হালদার, চিকিৎসক আনোয়ারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মোঃ শিবলী ছাদিক, ইমাম তরিকুল ইসলাম, পুরোহিত শুভংকর ভট্টাচার্য্য এবং পাস্টর মানিক দাসসহ বিভিন্ন ধর্মের সম্মানিত অতিথিবৃন্দ। সম্মানিত সদস্যবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
দি হাঙ্গার প্রজেক্ট ও এমআইপিএস প্রকল্পের মূল বক্তব্য প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন, এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর এস.এম রাজু জবেদ ও যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারি খোরশেদ আলম এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।
সংলাপে বক্তারা বলেন, সকল ধর্মে শান্তি ও সম্প্রীতির জন্য মানবিক আচরণ করতে উৎসাহিত করা হয়েছে। এক্ষেত্রে শান্তির লক্ষ্যে উদার, সহিষ্ণু, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে। জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা পরিহার করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যমে অসাম্প্রদায়িক পরিবেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। অনুষ্ঠানের শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।