1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
রক্তাক্ত কুয়েট’ প্রদর্শনীতে ফুটে উঠেছে হামলার চিত্র - Khulnar Khabor
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
মিথ্যা অভিযোগ প্রত্যাহার, অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি যশোরে পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে মারধর হাসপাতালে ভর্তি কয়রা লোডশেডিংয়ে বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত কেশবপুরে এক আদর্শ কৃষকের মৃত্যুতে কৃষি অফিসারের শোকবার্তা পানখালী ফেরিঘাটে কামাল শেখের মিস্টির দোকানে অস্বাস্থ্যকর খাদ্য, সাংবাদিকদের প্রতিবাদে দোষ স্বীকার, পরে মিথ্যা অপপ্রচার—তীব্র নিন্দা দিঘলিয়ায় এমপি আজিজুল বারী হেলালের উপস্থিতিতে নানা কর্মসূচি, গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত খুলনা মফস্বল প্রেসক্লাব সাংবাদিক টুকুর স্ত্রী ও সাংবাদিক রিপন এর সুস্হতা কামনায় বিবৃতি শ্যামনগর জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে গাবুরা ইউনিয়নে চেয়ারম্যান, প্রশংসায় ৩ ইউনিয়নের জনগণ তেরখাদায় “নতুন কুড়ি স্পোর্টস” উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত তেরখাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা চিরনিদ্রায় শায়িত হলেন কেশবপুরের মানবিক ডাক্তার কামরুজ্জামান মোনাকোতে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর অংশগ্রহণ স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক দিঘলিয়ায় আউস মৌসুমে কৃষকের প্রণোদনা ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী যশোরে শাশুড়িকে জবাই করে হত্যার অভিযোগ ঘাতক পুত্রবধূ আটক তেরখাদায় হীরা-০৯ ধানের বাম্পার ফলন, কৃষক মেগা মাঠ দিবস দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

রক্তাক্ত কুয়েট’ প্রদর্শনীতে ফুটে উঠেছে হামলার চিত্র

  • প্রকাশিত : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৯ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি ||’ রক্তাক্ত কুয়েট’ শিরোনামে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে ১৮ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার নানান চিত্র তুলে ধরা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ ওয়েলফেয়ার সেন্টারে এ প্রদর্শনী  শুরু হয়।

শিক্ষার্থীরা জানান, সাধারণ শিক্ষার্থীদের ওপর নানান ট্যাগ লাগানোর যে অপচেষ্টা চালানো হচ্ছে তার অবসান হবে এ প্রদর্শনীর মধ্য দিয়ে।

সেই সাথে প্রকৃত হামলাকারী কারা সেটিও চিহ্নিত করা সহজ হবে বলে তাদের বিশ্বাস। রক্তাক্ত কুয়েটের ওই ছবি থেকেই আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সহজ হবে।

একজন শিক্ষার্থী বলেন, এ প্রদর্শনীর মধ্য দিয়ে দেশবাসীর কাছে হামলার বিবরণ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সেই সাথে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে কুফল সেটিও তুলে ধরা হয়েছ।

তিনি বলেন, ‘আমরা যখন চলে যাবো পরবর্তী প্রজন্ম তখন বুঝতে পারবে ছাত্র রাজনীতির কুফলটা কী।’

প্রদর্শনীতে আহত শিক্ষার্থীদের পাশাপাশি যারা হামলা করেছেন তাদের ছবিও দেখা যাচ্ছে। এর মধ্যদিয়ে কর্তৃপক্ষ সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারবে বলে শিক্ষার্থীদের বিশ্বাস।

অপর একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে।

অনেকে দায় এড়ানোর চেষ্টা করছেন। আমরা দেখাতে চাচ্ছি কারা হামলাকারী। সুতরাং যারা হামলাকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক।’

একই সাথে হামলাকারীদের প্রমাণ যাতে কেউ বিনষ্ট করতে না পারে এবং বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্যও এ ধরনের ছবি প্রদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়।

এরপর শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেয় বহিরাগতরাও। পরে বিষয়টি নিয়ে ছাত্রদল ছাত্রশিবিরের ওপর দায় দিয়ে বলার চেষ্টা করে সাধারণ শিক্ষার্থীদের নামে শিবিরই বরং ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে।

এ নিয়ে কুয়েটের জরুরি সিন্ডিকেট সভায় কুয়েটের একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত হয়। এরই মধ্যে ওইদিনের হামলা নিয়ে যাতে কেউ অপরাজনীতি না করতে পারে সেজন্য এ প্রদর্শনীর আয়োজন করা হলো। সেই সাথে ছাত্র রাজনীতির কুফলও এ প্রদর্শনীতে স্থান পায়। এমনকি বৃহস্পতিবার সন্ত্রাস ও ছাত্র রাজনীতিকে লালকার্ড প্রদর্শন করে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।