1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
জমি অ‌ধিগ্রহ‌ণে ধীরগ‌তি, বাঁধ নির্মা‌ণে মুখোমুখি ঠিকাদার-এলাকাবাসি - Khulnar Khabor
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কেশবপুরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছর পূর্তি অনুষ্ঠান তেরখাদায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, ঘটনায় জড়িত লম্পট রাজু মোল্যা আটক জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবিতে গণমিছিল-সমাবেশ কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে মোল্লাহাটে  জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত দিঘলিয়া উপজেলায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আজিজুল বারী হেলাল মোংলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উদযাপন কয়রায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে দিঘলিয়ার দৌলতপুর খেয়াঘাটের পশ্চিম পাড়ে ঝুঁকিপূর্ণ ভবন, যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা কেশবপুরে ফার্মেসিতে এসে ক্ষত দেখিয়ে চিকিৎসা নিল হনুমান বাগেরহাটে একটি বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি মোংলায় নিরাপদ সুপেয় পানি নিশ্চিতকরণে RO প্ল্যান্ট স্থাপন করেছেন কোস্ট গার্ড কয়রায় ফ্যামিলি কার্ড শুমারি কর্মী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি বাগেরহাটে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ বাগেরহাটের ৬ সাংবাদিক পেলেন নিরাপত্তা সরঞ্জাম নড়াইলে নাসিরউদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলেন জুলাই যোদ্ধারা

জমি অ‌ধিগ্রহ‌ণে ধীরগ‌তি, বাঁধ নির্মা‌ণে মুখোমুখি ঠিকাদার-এলাকাবাসি

  • প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪২ বার শেয়ার হয়েছে

মোঃ ওয়ালিউল্লাহ বাহার,কয়রা ||খুলনার কয়রায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। জমি অধিগ্রহণ না করে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে বাঁধ নির্মাণ, ঘরবাড়ি ভাঙচুর, জমি থেকে মাটি খননসহ নদীর চরের বনায়ন ধ্বংস করে বাঁধ নির্মাণ হচ্ছে। এসব নি‌য়ে এলাকাবা‌সি ও ঠিকাদারের লোকজনের ম‌ধ্যে দ্ব‌ন্দ্বের সৃ‌ষ্টি হ‌চ্ছে। সম্প্রতি দ্বন্দ্বের জেরে বাকবিতন্ডের একপর্যায়ে উত্তর বেদকাশির শাকবাড়িয়া এলাকায় মারামারির ঘটনা ঘটে। এঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়। বর্তমানে সেখানে কাজ বন্ধ রয়েছে। এসব নি‌য়ে যথাসময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড, খুলনা-২ সূত্রে, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে দক্ষিণ বেদকাশী ও উত্তর বেদকাশী ইউনিয়নকে রক্ষায় ৪৮টি গুচ্ছে একটি প্রকল্পের অধীনে ১৪/১ নম্বর পোল্ডারে প্রায় ৩২ কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ করা হবে। ১ হাজার ১৭২ কোটি ৩১ লাখ টাকার এই প্রকল্পের কাজ চলমান র‌য়ে‌ছে। ১৪/১ নম্বর পোল্ডারটি পড়েছে কপোতাক্ষ ও শাকবাড়ীয়া নদীর পাড়ে।

সরেজমিন শাকবাড়িয়া, জোড়শিং, আংটিহারাসহ কয়েকটি স্থানের বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন ও এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, বাঁধ নির্মাণের জন্য বনায়ন ধ্বংস করে মাটি খননের পাশাপাশি পার্শ্ববর্তী ব্যক্তিমালিকানাধীন কৃষি জমি থেকে মা‌টি নেয়া হচ্ছে। এছাড়া বেশ কিছু স্থানে ব্যক্তিমালিকানাধীন জমির উপর দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। হতদারিদ্র ব্যক্তিদের ঘরবাড়ি সরিয়ে নিতে হচ্ছে। তবে ব্যক্তিমালিকানাধীন জমির মালিকরা কোন ক্ষতিপূরণ পাননি। এছাড়া ঠিকাদারের লোকজন খামখেয়ালীমত মাটি ফেলায় বসতবা‌ড়ির ক্ষ‌তি হ‌চ্ছে। প্রতিবাদ করতে গেলে ঠিকাদারের লোকজন চাঁদাবাজি মামলার ভয় দেখানোর পাশাপাশি মারমুখি ভূমিকা নি‌চ্ছেন বলে একাধিক অভিযোগ পাওয়া গে‌ছে। এছাড়া নানা কথা বলে স্থানীয় নারীদের বিরক্ত করারও অভিযোগ উঠে‌ছে। ক্ষতিপূরণের দাবিসহ হয়রাণির প্রতিকার চেয়ে এলাকাবাসি কয়েকবার মানববন্ধনও করেছেন। বার বার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধের এসব মানুষ দিশাহারা হয়ে পড়েছেন। ঠিকাদারের লোকজন প্রভাবে অ‌ধিকাংশ লোকজন নিরবে হাজারো ক্ষতি মেনে নিলেও ক্ষোভে ফুঁসে রয়েছে। ক্ষোভের বহিঃপ্রকাশে সম্প্রতি ঠিকাদারের লোকজনের সাথে এলাকাবাসির মারামারির ঘটনাও ঘটেছে।
গত ৩ ফেব্রুয়ারি উত্তর বেদকাশির শাকবাড়িয়া এলাকায় মতিয়ার সরদার ও রবিন্দ্রনাথ বাইন এর বসতবাড়ির উপর নিয়মবহির্ভূতভাবে মাটি ফেলার প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন ও এলাকাবাসির সাথে বাকবিতন্ডের একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হন এবং থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন। এ ঘটনায় গ্রামবাসী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেন ঠিকাদারের ম‌্যা‌নেজার। মিথ্যা অ‌ভি‌যো‌গের প্রতিবা‌দে ৫ ফেব্রুয়া‌রি মানববন্ধন ক‌রে‌ছে এলাকাবা‌সি।

শাকবাড়িয়া এলাকার জিতেন্দ্র নাথ সরকার বলেন, আমার এক বিঘা জমি থেকে মাটি নিয়েছে এবং আট শতকের মত জমি রাস্তার তলায় চলে গেছে। কোন ক্ষতিপূরণ পাইনি। শুনেছি ক্ষতিপূরণ দেয়া হবে তবে কবে পাবো বা অদৌ দেবে কিনা জানিনা। কোন কাগজপত্রও কেউ নেননি।

একই এলাকার মতিয়ার সরদারের মেয়ে মিনারা খাতুন বলেন, নদীর চরের গাছগুলো আমাদের প্রাণ। সেই গাছ কেটে উজাড় করা হয়। আমি গাছ কাটার ভিডিও করলে ঠিকাদারের লোকজন হুমকি দেয় ও বাজে কথা বলে। কয়েকদিন পরে তারা ভেকু দিয়ে ইচ্ছাকৃতভাবে আমাদের বসত‌ভিটার উপরে মাটি ফেললে আমার স্বামী প্রতিবাদ করায় তাকে ব্যাপক মারধর করা হয়। এ ঘটনায় আমি থানায় অভিযোগ করি।

স্থানীয় গ‌ণেশ, ইদ্রিস, সো‌মেন, সাবিত্রাসহ কয়েকজন জানান, নদীর চরে হাজার হাজার বিঘা খাসজমি পড়ে আছে। সেখান থেকে বাঁধ নিয়ে গেলে মানুষগুলো এত কষ্ট পেত না। কোন নোটিশ ছাড়া তাদের জমির উপর দিয়ে বাঁধ তৈরি করছে, বসতবাড়ির উপর মাটি ফেলা হচ্ছে। এলাকার অনেকের অন্য কোথাও জায়গাজমি নেই। তারা কোথায় যাবে তার কোন ব্যবস্থা করা হয়নি। তাদের কারো ক্ষতিপূরণ দেয়া হয়নি। কোন কিছু জান‌তে চাইলেই প্রতি‌নিয়ত ঠিকাদা‌রের লোকজ‌ন খারাপ আচারণ কর‌ছেন।

উত্তর বেদকা‌শির শাকবা‌ড়িয়া এলাকায় কাজ কর‌ছেন আমিন এন্ড কোং লিঃ। ঠিকাদার প্রতিষ্ঠা‌নের ম‌্যা‌নেজার মোঃ রা‌সেল মোল্লা গণমাধ‌্যম‌কে ব‌লেন, আমরা নিয়ম অনুযা‌য়ি কাজ কর‌ছি। ত‌বে ওইখা‌নের ক‌তিপয় লোক আমা‌দের উপর চড়াও হ‌য়ে গা‌লি দেয়। আমা‌কে ধাক্কা দি‌য়ে ফে‌লে দেয়। প‌রে আমা‌দের লোকজ‌নের সা‌থে ঝগড়া বাঁ‌ধে। আমা‌দের ক‌য়েকজন আহত হয়। এ ঘটনায় থানায় অ‌ভি‌যোগ ক‌রি।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ ইমদাদুল হক ব‌লেন, বাঁ‌ধের কাজ নি‌য়ে সংঘ‌র্ষের ঘটনায় দুই প‌ক্ষের অ‌ভি‌যোগ পে‌য়ে‌ছি। বিষয়‌টির তদন্ত চল‌ছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস বলেন, জমি অধিগ্রহণের বিষয়ে একটি চিঠি পেয়েছি। অধিগ্রহণের প্রক্রিয়াটি জটিল, কাজ চলমান রয়েছে।

পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, জমি অধিগ্রহণের বিষয়টি অনেক সময়সাপেক্ষ ব্যাপার। বর্ষায় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো ভেঙে পুরো এলাকা তলিয়ে যেতে পারে। এ কারণে বাঁধ নির্মাণের কাজ দ্রুত শুরু করতে হচ্ছে। এই কাজে আমাদের খুলনা অং‌শে ৩৫ একর জমি অধিগ্রহণ করতে হবে। অ‌ধিগ্রহ‌ণের জন‌্য প্রস্তাবনা দেয়া র‌য়ে‌ছে। অনুমোদন হলে জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের দেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ফসলি জমি দখলের অভিযোগ, কয়রা থানায় লিখিত অভিযোগ মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি: খুলনা জেলার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের পশ্চিম দাসপাড়া গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার ভোগদখলীয় ফসলি জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ এনে কয়রা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বিশ্বজিৎ দাস উল্লেখ করেন, তার পৈতৃক ও ভোগদখলীয় মোট ১.৫৬ একর জমি রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু একই এলাকার আব্দুল গফফার মোড়ল, জাহাঙ্গীর হাওলাদার ও ইউসুফ মোড়ল তার জমির একটি অংশ নিজেদের দাবি করে বিভিন্ন সময়ে দখলের চেষ্টা চালিয়ে আসছেন। অভিযোগে বলা হয়, জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি করে বিবাদীরা প্রথমে জমি মাপজোকের কথা বলে এবং পরবর্তীতে অভিযোগকারীকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করেন। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জমির কাগজপত্র উপস্থাপন করলে তারা কাগজপত্র যাচাই করে জমিটি বিশ্বজিৎ দাসের দখলীয় বলেই মত দেন। এরপরও বিবাদীরা তাদের দাবি থেকে সরে আসেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিশ্বজিৎ দাস অভিযোগে আরও বলেন, গত ১ আগস্ট ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে প্রায় ০.১৪ একর জমি জবরদখলের চেষ্টা করেন। এ সময় তারা জমিতে মাটি ফেলে ভরাটের কাজ শুরু করেন এবং জমির সীমানা পরিবর্তনেরও চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা ভবিষ্যতে তার অবশিষ্ট জমিও দখলের চেষ্টা করতে পারেন। এ কারণে তিনি নিজের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় বিশ্বজিৎ দাস কয়রা থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, জমিতে অবৈধ প্রবেশ বন্ধ এবং তার ভোগদখলীয় সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযোগের প্রধান অভিযুক্ত আব্দুল গফফার মোড়লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কারও জমি দখল করিনি। জমি নিয়ে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে প্রয়োজনে আইনিভাবেই সমাধান হবে।”এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।