1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খাবার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ - Khulnar Khabor
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
অপরাধের মূল উৎপাটনে প্রশাসন ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে –জেলা প্রশাসক হুরে জান্নাত যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের পাঁচ মুখ লোহাগড়ায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নড়াইলে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ কেশবপুরে থানা পুলিশের অভিযানে এক নারীসহ ১১ আসামি গ্রেফতার দিঘলিয়া থানা আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্য কোস্ট গার্ডের জালে আটক বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘি থেকে কুমির অপসারণ কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযান  দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন মো. সেলিম রেজা যশোরে নার্সারির ভেতরে গাঁজা গাছ ডিবির অভিযানে আটক ১ যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আটক ডুমুরিয়ায় বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত- ১ কর দিতে হবেনা মোটরসাইকেল-অটোরিকশার- প্রধানমন্ত্রী ‎খান জাহান আলী (রঃ) মাজারে কুমির দিয়ে ব্যবসা বন্ধ হোক সাংবাদিক মোঃ শাহ্ নেওয়াজকে হুমকির অভিযোগ: তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি কয়রায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবালের বিরুদ্ধে মৎস্য ঘের লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন কেশবপুর উপজেলার ফয়েজউদ্দিন গাজী ১২ দিন ধরে নিখোঁজ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী বাগেরহাটের খান জাহান আলী মাজারে কুমিরে নেওয়া শিশুর দাফন সম্পন্ন

খাবার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ

  • প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮০ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটের মোংলায় খাবার (কেক) খাওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণ করেছেন ৫৫ বছর বয়সের এক ব্যক্তি। পরে গ্রামবাসী ওই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলা সোনাইলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সোনাইলতলা গ্রামের বাসিন্দা হেমায়েত সরদার (৫৫) রবিবার দুপুর ১২টার দিকে পাশের বাড়ীর সাড়ে চার বছর বয়সের এক শিশুকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর তার বাড়ির বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় শিশুটি অসুস্থ অবস্থায় বাথরুমের পাশে পড়ে থাকেন।

পরে শিশুর মা তাকে খুজতে গিয়ে পাশের বাড়ির হেমায়তের বাথরুমের সামনে পান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে পরিবার ও এলাকাবাসী দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য দুপুরেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন, ধর্ষণের শিকার ছোট শিশু বাচ্চাটাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে এ ঘটনা জানাজানি হলে ধর্ষক হেমায়েত সরদারকে খুঁজে তাড়িয়ে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন গ্রামবাসী।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, সোনাইলতলায় একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। সেই ধর্ষককে গ্রামবাসী ধরে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হবে।

আটক ধর্ষককে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।